Share this link via
Personality Websites!
476289
9369
عَلَیْہِ মাত্র ৮ বছর বয়সেই 'দরসে নিযামী'-তে পড়ানো একটি আরবি দরসী বইয়ের উপর চমৎকার আরবি ভাষাতেই ব্যাখ্যা-টিকা (হাশিয়া) লিখেছিলেন। (ফয়যানে আলা হযরত, পৃ:৮৬) * ১৩ বছর, ১০ মাস, ৪ দিন বয়সে: এই অল্প বয়সেই তিনি তাঁর জীবনের প্রথম ফতোওয়া লেখেন এবং আনুষ্ঠানিকভাবে মুফতির আসনে অধিষ্ঠিত হন। (তাযকিরায়ে ইমাম আহমদ রযা, পৃ:৪) * ২২ বছর বয়সে: তিনি যখন শাহ আ’লে রাসূল رَحْمَۃُ اللهِ عَلَیْہِ দরবারে বায়আত হওয়ার উদ্দেশ্যে উপস্থিত হন, তখন এক অলৌকিক ঘটনা ঘটে। শাহ আ’লে রাসূল رَحْمَۃُ اللهِ عَلَیْہ এর সাধারণ নিয়ম ছিল যিনিই বায়আত হতে আসতেন, তাঁকে বছরের পর বছর ধরে কঠোর সাধ্য-সাধনা (মুজাহাদা ও রিয়াযত) করাতেন। কিন্তু ২২ বছরের তরুণ আহমদ রেযাকে দেখামাত্রই তিনি বললেন: "আসুন! আমি তো বহু দিন ধরে আপনারই পথ চেয়ে বসেছিলাম। প্রথম সাক্ষাতেই তিনি তাঁর এই নবীন ও প্রজ্ঞাবান মুরিদকে খেলাফত দান করলেন! অন্যান্য মুরিদগণ চরম বিস্ময়ে পীর সাহেবের কাছে এই ব্যতিক্রমী অনুগ্রহের রহস্য জানতে চাইলেন। কারণ, সেই দরবার থেকে খেলাফত পাওয়া এত সহজ ছিল না; বছরের পর বছর পরিশ্রমের পরই এই নেয়ামত মিলত। প্রশ্ন শুনে পীর সাহেবের চোখ অশ্রুসজল হয়ে উঠল। তিনি বললেন: ‘হে লোকসকল! তোমরা আহমদ রেযাকে কী চিনেছ...? আমি চিন্তিত ছিলাম যে, কিয়ামতের দিন আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞেস করেন ‘হে আলে রাসূল! তুমি দুনিয়া থেকে আমার জন্য কী নিয়ে এসেছ? তখন আমি কী জবাব দেব! ! اَلْحَمْدُ لِلّٰه আজ আমার সেই চিন্তা দূর হয়ে গেছে। এখন আল্লাহ পাক যদি আমাকে প্রশ্ন করেন, তবে আমি মাওলানা আহমদ রেযাকে তাঁর দরবারে পেশ করে দেব।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami