Share this link via
Personality Websites!
476224
9351
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন মাথা মুবারক তাঁর কোলে রেখে বিশ্রাম নিচ্ছেন। ওদিক থেকে একটি সাপ তার গোড়ালি মুবারকে দংশন করল। হযরত সিদ্দীকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ আদবে রাসূলের কারণে, তাঁর বিশ্রামের কথা চিন্তা করে ধৈর্য ধরলেন কিন্তু ব্যথা ছিল তীব্র। ধৈর্যের চরম পরাকাষ্ঠার মধ্যেও চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল; আশিকে আকবরের প্রেমমাখা সেই অশ্রু ফোঁটা মুস্তফার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم গণ্ডদেশ স্পর্শ করল। তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم চোখ মুবারক খুললেন, ইরশাদ করলেন: সিদ্দীক কী হয়েছে? আরয করলেন: لُدِغْتُ فِدَاکَ اَبِیْ وَ اُمِّی یَارَسُوْلَ اللهِ! অর্থাৎ ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমার পিতা-মাতা আপনার উপর উৎসর্গিত হোক, আমাকে সাপ দংশন করেছে।
(মিশকাতুল মাসাবীহ, ৪র্থ অংশ, পৃষ্ঠা: ৪১৭, হাদীস: ৬০৩৪)
!اَلله !اَلله এখন লূয়াবে মুস্তফার উৎকর্ষতা দেখুন! মেডিক্যাল পয়েন্ট অব ভিউতে (Point of view) সাপের বিষের চিকিৎসা কেবল কোনো একটি জিনিস দিয়ে হয় না, এর জন্য বিভিন্ন রাসায়নিক উপাদান মিশিয়ে এন্টি-ভেনম (Antivenom) অর্থাৎ যৌগিক ওষুধ তৈরি করা হয়, যা দিয়ে সাপের বিষ নামে। কুরবান হয়ে যাই! এটি ছিলো লূয়াবে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم, এতে সমস্ত ধরণের শিফা জমা রয়েছে। অতএব প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন মুবারক থুতু হযরত সিদ্দীক رَضِیَ اللهُ عَنْہُ কে পান করাননি বরং গোড়ালি মুবারকের উপর শরীরের বাহ্যিক অংশে লাগিয়ে দিলেন। ব্যস, লূয়াব শরীফ লাগাতে যা দেরি ছিল, বিষের প্রভাব তৎক্ষণাৎ শেষ হয়ে গেল।
(মিশকাতুল মাসাবীহ, ৪র্থ অংশ, পৃষ্ঠা ৪১৭, হাদীস ৬০৩৪)
ہوتی ہے شِفا دَم میں، دَم آتا ہے بےدَم میں مَحْبوبِ خُدا کا ہے کیا خُوب شفا خانہ
হোতী হে শিফা দম মে, দম আতা হে বে-দম মে
মাহবুবে খোদা কা হে কিয়া খুব শিফা খানা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami