Share this link via
Personality Websites!
476222
9351
عَلَیْہِ السَّلَام এর কণ্ঠ মুবারক মুজিযা ছিল * হযরত ইউসুফ عَلَیْہِ السَّلَام এর সৌন্দর্য মুবারক মুজিযা ছিল। একইভাবে আগের আম্বিয়ায়ে কিরাম عَلَیْهِمُ السَّلَام এর মধ্যে কাউকে ১টি মুজিযা দেওয়া হয়েছিল, কাউকে ২টি। এই সকল আম্বিয়ায়ে কিরাম عَلَیْهِمُ السَّلَام এর পর আল্লাহ পাক আপন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী, রাসূলে হাশেমী, মুহাম্মদে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে আপাদমস্তক মুজিযা বানিয়ে পাঠিয়েছেন। (তাফসীরে নঈমী, পারা ৬, সূরা নিসা, ১৭৪নং আয়াতের পাদটীকা, ৬/১৪৭) এবং ইরশাদ করেছেন: হে লোকেরা! তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে অত্যন্ত অকাট্য ও মজবুত দলিল এসে গেছে।
دئیے معجزے اَنبیا کو خُدا نے مُعْجِزَہ بن کے آیا ہمارا نبی
দিয়ে মুজিযে আম্বিয়া কো খোদা নে মুজিযা বন কে আয়া হামারা নবী
اَلْحَمْدُ لِلّٰه আমাদের আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক থুতুও মুজিযা এবং এটি শুধু একটি মুজিযা নয় বরং শত শত মুজিযার সমাহার।
মেডিক্যাল সায়েন্সের দিক থেকে যদি আমি এ বিষয়ে কথা বলি তবে দেখুন; আমাদের মুখে যে থুতু তৈরি হয়, আসলে আমাদের মুখে ৩ ধরণের গ্রন্থি (Glands) থাকে * কানের নিচে * চোয়ালের নিচে * এবং জিহ্বার নিচে। এই গ্রন্থিগুলোর কাজ হলো রক্ত থেকে পানি, খনিজ লবণ, প্রোটিন এবং এনজাইম টেনে নিয়ে সেগুলো থেকে থুতু তৈরি করা। আমাদের... অর্থাৎ আমার, আপনার এবং দুনিয়ার সমস্ত মানুষের মুখে যে থুতু থাকে, এর মাধ্যমে * খাবার হজম হয় * খাবার গিলতে সুবিধা হয় * মুখ পরিষ্কার থাকে * কথা বলতে সহজ হয় * দাঁত সুরক্ষিত থাকে; এভাবে আমাদের থুতুর ৫, ১০ বা ১৫টি উপকারিতা থাকে। কিন্তু
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami