Share this link via
Personality Websites!
476221
9351
(হাদায়িকে বখশিশ, পৃষ্ঠা: ৫৫)
ব্যাখ্যা: সেই মর্যাদাবান রহমতের নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم রব্বে করীমের নিয়ামতসমূহ বণ্টন করতে যেদিকেই তাশরীফ নিয়েছেন, তাঁর দয়া ও দাক্ষিণ্য লিপিবদ্ধকারী আপন কলমদান সাথে নিয়ে তাঁর সাথেই থেকেছে।
প্রিয় ইসলামী ভাইয়েরা! তৃতীয়ত এই রেওয়ায়তে প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক থুতু অর্থাৎ থুতু শরীফের উৎকর্ষতাও দেখুন! রোগী, বহু বছর ধরে অসুস্থ; প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন মুবারক থুতু তার মুখে দিলেন এবং আরোগ্য দান করলেন। سُبْحٰنَ الله!
جو چاہیں گے جسے چاہیں گے یہ اسے دیں گے کریم ہیں یہ خزانے لٹانے آئے ہیں
জো চাহেঙ্গে জিসে চাহেঙ্গে ইয়ে উসে দেঙ্গে
করীম হে ইয়ে খাযানে লুটানে আয়ে হে
اَلْحَمْدُ لِلّٰه আমাদের প্রিয় নবী, মাক্কী-মাদানী, মুহাম্মাদে আরাবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সেই শানওয়ালা, যাঁকে আল্লাহ পাক আপাদমস্তক মুজিযা বানিয়েছেন। আল্লাহ পাক কুরআনে করীমে ইরশাদ করেন:
قَدْ جَآءَكُمْ بُرْهَانٌ مِّنْ رَّبِّكُمْ
(পারা ৬, সূরা নিসা, আয়াত ১৭৪)
কানযুল ঈমানের অনুবাদ: নিশ্চয়ই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট প্রামাণ এসেছে।
হাকীমুল উম্মত মুফতী আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আম্বিয়ায়ে কিরাম عَلَیْهِمُ السَّلَام এর মুজিযাসমূহ আল্লাহ পাকের সত্তা ও গুণাবলীর দলিল হয়ে থাকে। পূর্ববর্তী আম্বিয়ায়ে কিরাম عَلَیْهِمُ السَّلَام কে আল্লাহ পাক বিভিন্ন মুজিযা দান করেছিলেন। * হযরত মূসা عَلَیْہِ السَّلَام এর হাত মুবারক মুজিযা ছিল * হযরত দাউদ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami