Share this link via
Personality Websites!
476220
9351
کیوں نہ ہو تم مالِکِ مُلْکِ خُدا، مِلْکِ خُدا سب تمہارا ہے خُدا ہی جب تمہارا ہو گیا
কিউঁ না হো তুম মালিকে মুলকে খোদা, মিলকে খোদা
সব তুমহারা হে খোদা হি জব তুমহারা হো গেয়া
(যওকে নাত, পৃষ্ঠা: ৭৫)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
নেমাতেঁ বাঁটতা জিস সামত ওহ যীশান গেয়া
প্রিয় ইসলামী ভাইয়েরা! এখন এই রিওয়ায়তের উপর অন্য আর একটি দিক থেকে লক্ষ্য করুন। বোঝানোর জন্য মাত্র একটি উদাহরণ আরয করি; কেউ যতই দক্ষ ডাক্তার হোক না কেন, আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে থামিয়ে একজন গুরুতর রোগীকে তার সামনে আনলেন এবং বললেন: ডাক্তার সাহেব! যেতে যেতে এই রোগীকে একটু দেখে যান!
যদি ডাক্তার সাহেব আপনার আত্মীয় বা বন্ধুও হন, তবে বড়জোর সামান্য পরীক্ষা করবেন এবং বলবেন: আমি রোগ বুঝেছি, ক্লিনিকে নিয়ে এসো। আপনার রোগী ঠিক হয়ে যাবে। এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রোগীর পূর্ণ চিকিৎসা হয়ে যাবে; এমনটি কোনো ডাক্তার করবে না। কিন্তু কুরবান হয়ে যাই! তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উভয় জগতের ডাক্তার, সফরে আছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন; পথে রোগী এল, কোথাও যাওয়ার প্রয়োজন হলো না, কোথাও বসার প্রয়োজন পড়ল না, ব্যস যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে আপন থুতু মুবারক মুখে দিলেন এবং অনেক পুরোনো রোগীকে মুহূর্তেই আরোগ্য দান করলেন।
سُبْحٰنَ الله! আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কতই না সুন্দর বলেছেন, লিখছেন:
نعمتیں بانٹتا جس سَمْت وہ ذِیشان گیا ساتھ ہی مُنْشِئ رحمت کا قلم دان گیا
নেমাতেঁ বাঁটতা জিস সমত ওয়হ যীশান গেয়া
সাথহী মুনশিয়ে রহমত কা কলমদান গেয়া
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami