Share this link via
Personality Websites!
476218
9351
এই মুবারক আমল করার পর তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم শিশুটিকে সেই নারীর নিকট ফিরিয়ে দিলেন এবং ইরশাদ করলেন: একে নিয়ে নাও...!! এখন তার আর কোনো বিপদ নেই।
তিনি বলেন: হজ্ব থেকে যখন আমরা ফিরছিলাম তখন ঠিক সেই জায়গায় ঐ নারী দাঁড়িয়ে ছিলেন। প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পুনরায় বাহন থামালেন, ইরশাদ করলেন: তোমার শিশুর কী অবস্থা...? আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আল্লাহর শপথ! সেই দিন ছিল আর আজ এই দিন, শিশুটি সম্পূর্ণ সুস্থ। (দালায়িলুন নবুওয়াহ লিল বায়হাকী, ৬/২৫)
ہوتی ہے شِفا دَم میں، دَم آتا ہے بےدَم میں مَحْبوبِ خُدا کا ہے کیا خُوب شفا خانہ
হোতী হে শিফা দম মে, দম আতা হে বে-দম মে
মাহবুবে খোদা কা হে কিয়া খুব শিফা খানা
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই রিওয়ায়তের উপর আমরা কয়েকটি দিক থেকে একটু চিন্তা করি;
সর্বপ্রথম তো এই কথা আরয করি; আমাদের সমাজে একটি ধারণা পাওয়া যায় যে, নবী এবং রাসূলদের কাজ কেবল এবং শুধুমাত্র আল্লাহ পাকের বার্তা পৌঁছে দেওয়া।
কথাটি একদম ঠিক, আম্বিয়ায়ে কিরাম عَلَیْهِمُ السَّلَام মানুষের হেদায়েতের জন্যই তাশরীফ আনেন; কিন্তু তাঁদের কাজ কেবল এটুকুই, এটি সঠিক নয়। দেখুন! একটি শিশুকে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে আনা হয়েছে যার আসর (জ্বীন) বা মৃগী রোগের সমস্যা আছে। প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তার মুখে আপন মুবারক থুতু দিয়ে ইরশাদ করছেন: اُخْرُجْ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami