Share this link via
Personality Websites!
476217
9351
ভালো ভালো নিয়ত করে নেই। নিয়ত করুন: * আল্লাহর সন্তুষ্টির জন্য বয়ান শুনব * আদব সহকারে বসব * গভীর মনোযোগ সহকারে বয়ান শুনব * যা শুনব, তা মনে রাখার, নিজে আমল করার এবং অন্যদের কাছে পৌঁছানোর চেষ্টা করব।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হযরত উসামা বিন যায়েদ رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন: প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যে শেষ হজ্জ আদায় করেছিলেন, সেই হজ্জের সফরে আমি তাঁর সাথে ছিলাম। চলতে চলতে আমরা ‘রওহা’ নামক স্থানে পৌঁছলাম। এখানে পৌঁছে তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এক নারীকে তাঁর দিকে আসতে দেখলেন। তৎক্ষণাৎ বাহন মুবারক থামিয়ে দিলেন। সেই নারী নিকটবর্তী হলেন, তার কোলে একটি শিশু ছিল। আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! এটি আমার ছেলে; আল্লাহর শপথ! যে দিন জন্ম নিয়েছে সেই দিন থেকে অসুস্থ।
কিছু রিওয়ায়তে আছে: এই শিশুটি পাগল ছিল (অর্থাৎ তার মৃগী রোগ ছিল)।
(শরহে সুনানে ইবনে মাজাহ লিল হাররী, ২০/৪৪১, হাদীস: ৩৪৭৬)
হযরত উসামা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: রহমতওয়ালা নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم শিশুটিকে নিয়ে নিলেন, আপন বাহনে তাঁর সামনে বসালেন। অতঃপর আপন লূয়াব মুবারক (অর্থাৎ থুতু মুবারক) শিশুটির মুখে দিলেন এবং ইরশাদ করলেন: اُخْرُجْ یَاعَدُوَّ اللهِ فَاِنِّی رَسُوْلُ الله অর্থাৎ হে আল্লাহর শত্রু...!! বের হ! নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami