Share this link via
Personality Websites!
476232
9351
দান করেছিলেন এবং বরকত প্রকাশিত হয়েছিল। এখন একটি রেওয়ায়ত প্রকাশ্য পর্দা করার শত শত বছর পরের শুনুন!
আপনারা জানেন স্বপ্নের কথা স্বপ্নই হয়। যেমন স্বপ্নে আমাদের কোটি টাকা মিলে গেল, কিন্তু চোখ খুললে কি সেই কোটি টাকা আমাদের নিকট থাকবে...? থাকবে না। কুরবান হয়ে যাই! আমাদের প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শান এখানেও অনন্য, তিনি যখন স্বপ্নে তাশরীফ আনেন তখন বাস্তবিকভাবেই তাশরীফ আনেন, সেই স্বপ্নের প্রভাব চোখ খোলার পর শেষ হয় না বরং জাগ্রত হওয়ার পরও বাকি থাকে।
আল্লামা সাদ উদ্দিন তাফতাযানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অনেক বড় আলিমে দ্বীন ছিলেন। দরসে নিজামী (অর্থাৎ আলিম কোর্স) এ তাঁর লেখা অনেক কিতাব পড়ানো হয়। আল্লামা তাফতাযানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কাযী শিরাযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর নিকট পড়তেন এবং ক্লাসে সবচেয়ে বেশি মেধাশক্তিহীন সাব্যস্ত হতেন। তাঁর সহপাঠীরা (Class Fellows) তার স্মৃতিশক্তির দূর্বলতার কারণে তাকে নিয়ে ঠাট্টা করত। এতদসত্ত্বেও তিনি হিম্মত হারাননি এবং কঠোর পরিশ্রম করতে থাকতেন। অনেক চেষ্টা ও মেহনতের সাথে পড়া মুখস্থ করতেন কিন্তু আবার ভুলে যেতেন; তবুও মেহনত অব্যাহত রাখলেন। একবার তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ পড়া মুখস্থ করায় ব্যস্ত ছিলেন এমতাবস্থায় একজন আগন্তুক এল এবং বলল: মাসউদ! উঠো! আমরা ভ্রমণে যাই। আল্লামা তাফতাযানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উত্তরে বললেন: আমাকে ভ্রমণ বা বিনোদনের জন্য সৃষ্টি করা হয়নি, এমনিতেও এত পড়ার পরও আমার কিছু বুঝে আসে না, তবে আমি বিনোদনে সময় কীভাবে নষ্ট করতে পারি? এটি শুনে সেই আগন্তুক চলে গেল। কিছুক্ষণ পর পুনরায় সেই ব্যক্তি এল এবং তিনি আবারও তাকে ভ্রমণে যাওয়ার দাওয়াত দিলেন। তিনি رَحْمَۃُ اللهِ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami