Share this link via
Personality Websites!
476231
9351
শান, তবে চিন্তা করুন, পূর্ণ পবিত্র দেহের বরকতের অবস্থা কেমন হবে।
যাই হোক! আমি বিভিন্ন রেওয়ায়তের সংক্ষিপ্ত সারাংশ আরয করছি: * কুবা শরীফের কাছে একটি কূপ ছিল, যার পানি প্রতিদিনই শেষ হয়ে যেত, একদিন প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এতে মুবারক থুতু দিলেন, যার বরকতে এর পানি এত বেড়ে গেল যে, মানুষ নিজেরা পান করত, প্রাণীদের পান করাত, ক্ষেতও চাষাবাদ করত, তবুও পানি শেষ হতো না (দালায়িলুন নবুওয়া লিল বায়হাকী, ৬/১৩৬) * হযরত হারেসা رَضِیَ اللهُ عَنْہُ বদরের যুদ্ধে শহীদ হয়েছিলেন, তাঁর বাড়ির লোকজন ব্যথিত ছিল; স্বাভাবিকভাবেই বিচ্ছেদের দুঃখ ছিল, প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পানিতে মুবারক থুতু মিশিয়ে দান করলেন, তাঁরা সেই পানি পান করলেন তো অবস্থা এমন হলো যে, পুরো মদীনায় তাদের চেয়ে সুখী ও শান্তিময় ঘর আর দ্বিতীয়টি ছিল না (আল মাগাযী, ১ম অংশ, পৃষ্ঠা ৯৪) * একটি কুয়া ছিল: বিরে বাযাআ। সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان বলেন: একবার প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই কূপে তাশরীফ এনেছিলেন। তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এতে কুলি করেছিলেন, এর বরকত এমন হলো যে, এর পানি প্রতিটি রোগের জন্য শিফা হয়ে গেল। সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর নিয়ম ছিল: যখন কেউ অসুস্থ হতো তাকে বিরে বাযাআতে নিয়ে আসতেন, এই পানি দিয়ে গোসল দিতেন আর এর বরকতে শিফা অর্জিত হয়ে যেত।
(আত তক্বাতুল কুবরা, ১/৩৯২)
প্রিয় ইসলামী ভাইয়েরা! এগুলো তো মুবারক থুতু এর সেই বরকত ছিল, যা প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন প্রকাশ্য জীবনে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami