Share this link via
Personality Websites!
476227
9351
নিঃশ্বাস নিচ্ছিলেন, শিফা হচ্ছিলই না। তিনি কাউকে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে পাঠালেন; প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সামান্য মাটি নিলেন, এতে মুবারক থুতু দিলেন এবং দান করলেন।
এখন যিনি দূত ছিলেন, তিনি সেই লূয়াব মিশ্রিত মাটি নিলেন এবং চলে গেলেন। বাহ্যিকভাবে তার অবাক লাগছিল যে, আমি তো মরণাপন্ন রোগীর জন্য দোয়া করাতে এবং ওষুধ নিতে এসেছিলাম, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم চিমটি পরিমাণ মাটি দিলেন। যাই হোক! এই দূত ফিরে গেলেন; সেই লূয়াব মিশ্রিত মাটি পানিতে মিশিয়ে যেমনই সেই অসুস্থ সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ কে পান করানো হলো, তার শিফা হয়ে গেল।
(সুবুলুল হুদা, ১০/২১)
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই লূয়াবে মুস্তফার বরকতের বিষয়ে কী আর বলব..!! এটি সেই মুবারক থুতু, যা দিয়ে শুধু শারীরিক রোগই দূর হয় না বরং এর কারণে আল্লাহ পাক রূহানী রোগও দূর করেন।
হযরত ওসমান বিন আবু আস رَضِیَ اللهُ عَنْہُ সাহাবীয়ে রাসূল। তাঁর স্মৃতিশক্তি কিছুটা দুর্বল ছিল, যার ফলে কুরআনে করীম মুখস্থ করতে সমস্যায় পড়তে হতো।
একবার প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে হাজির হয়ে আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমার কুরআনে করীম মুখস্থ করতে সমস্যায় পড়তে হয়; মুখস্থ করার চেষ্টা করি কিন্তু পারি না। প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: اُدْنُ مِنِّي يَا عُثْمَانُ! অর্থাৎ হে ওসমান! আমার কাছে এসো! হযরত ওসমান বলেন: আমি প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নিকটবর্তী হলাম। তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমার মুখে আপন লূয়াবে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami