Share this link via
Personality Websites!
476226
9351
বিগড়ী বাতোঁ কী ফিকির কর না হাসান
কাম সব হে বানা হুয়া তেরা
(যওকে নাত, পৃষ্ঠা: ৭৩)
হযরত রাফে বিন মালিক رَضِیَ اللهُ عَنْہُ প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে হাজির হলেন। রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন লূয়াবে দাহান (মুখরে থুতু মুবারক) তাঁর চোখে লাগালেন এবং দোয়া করলেন। হযরত রাফে বিন মালিক رَضِیَ اللهُ عَنْہُ বলেন: প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর লূয়াবে দাহান এর বরকতে আমার চোখ সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিল। (মুস্তাদরাক, ৪/২৫১, হাদীস ৫০৭৪)
سُبْحٰنَ الله!
مریضانِ جہاں کو تم شفا دیتے ہو دَم بھر میں خُدارا دَرد کا ہو میرے دَرماں یارسول اللہ
মরীযানে জাহাঁ কো তুম শিফা দেতে হো দম ভর মেঁ
খোদারা দরদ কা হো মেরে দারমাঁ ইয়া রাসূলাল্লাহ
প্রিয় ইসলামী ভাইয়েরা! লূয়াবে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم প্রতিটি রোগের জন্য শিফা। এ বিষয়ে আরও অনেক রেওয়ায়ত রয়েছে। যেমন * খায়বরের দিন তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ এর অসুস্থ চোখে মুবারক থুতু লাগিয়েছিলেন, যার বরকতে তাঁর আরাম হয়েছিল। (মুসলিম, পৃষ্ঠা: ৯৪০, হাদীস ২৪০৪) * এক সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ এর হাত পুড়ে গিয়েছিল, প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم লূয়াব শরীফ লাগালেন, পোঁড়া হাত ঠিক হয়ে গেল। (মুসনাদে ইমাম আহমদ, ৬/৩৬১, হাদীস ১৫৮৫১) * হযরত ফুয়াইক رَضِیَ اللهُ عَنْہُ এর দৃষ্টিশক্তি চলে গিয়েছিল, লূয়াবে মুস্তফার বরকতে চোখ পুনরায় উজ্জ্বল হয়ে গিয়েছিল। (মুসান্নাফে ইবনে আবী শায়বা, ৫/৪৪১, হাদীস ২) * হযরত বশীর বিন আকরাবা رَضِیَ اللهُ عَنْہُ এর জিহ্বায় তোতলামি ছিল, আটকে আটকে কথা বলতেন; লূয়াবে মুস্তফার বরকতে জিহ্বার তোতলামি ঠিক হয়ে গেল। (কানযুল উম্মাল, ১৩তম অংশ, ৭/১৩০, হাদীস ৩৬৮৫৮) * এক সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ অসুস্থ ছিলেন, একদম শেষ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami