Share this link via
Personality Websites!
476225
9351
প্রিয় ইসলামী ভাইয়েরা! লূয়াবে পাকের বরকতের পাশাপাশি আমরা একটু আল্লাহ পাকের কুদরত ও অনুগ্রহের আলোচনাও শুনে নেই;
আমাদের এই যে চোখ, চোখের এই গোল মণিটি; একটু চিন্তা করুন! কেমন আশ্চর্যের বিষয়; এতে কোনো পেরেক লাগানো নেই, কোনো স্ক্রু নেই, তা সত্ত্বেও আমরা লাফাই, ঝাঁপ দিই, নিচু হই, দাঁড়াই, বড় বড় দালান থেকে মানুষ পড়ে যায়, এতদসত্ত্বেও এই মণিটি খসে পড়ে না, আপন জায়গা থেকে নড়ে না। কেমন বিস্ময়কর বিষয় তাই না...!!
চোখের মণি কীভাবে টিকে থাকে? কয়েকটি বিষয় আছে, একটি হলো হাড়ের খোলস, এরপর এর সাথে স্নায়ু থাকে; এছাড়া এর পাশাপাশি কোলাজেন (Collagen), ইলাস্টিন (Elastin), হায়ালুরোনিক অ্যাসিড (Hyaluronic acid) ইত্যাদি অনেক ধরণের রাসায়নিক পদার্থ থাকে, যার মাধ্যমে চোখের মণি স্বস্থানে অবস্থান করে। যদি কখনো কারো এই মণি বাইরে বেরিয়ে যায় তবে আজকের মেডিক্যাল সায়েন্সে এর চিকিৎসা হলো; ডাক্তাররা প্রথমে ওষুধ খাওয়ান যাতে মাংসপেশি শিথিল হয়, এরপর চোখের উপর ওষুধ লাগানো হয়, যাতে চোখের টিস্যু ঠিক থাকে এতে কোনো আঁচড় না লাগে, এরপর মণিটি ভেতরে স্থাপন করা হয়; অনেক সময় অত্যন্ত স্পর্শকাতর অপারেশনও করতে হয়। এটি আজকের উন্নত যুগের চিকিৎসা পদ্ধতি।
এখন একটু রেওয়ায়ত শুনুন! বদরের যুদ্ধের সময় ছিল। হযরত রাফে বিন মালিক رَضِیَ اللهُ عَنْہُ সাহাবীয়ে রাসূল; তার চোখে তীর লাগল, চোখের মণি বাইরে বেরিয়ে এল। !اَللهُ اَكْبَر
بگڑی باتوں کی فِکْر کر نہ حَسنؔ کام سب ہے بنا ہوا تیرا
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami