Share this link via
Personality Websites!
476246
9350
আকিদা থেকে * মন্দ চরিত্র থেকে * মন্দ অভ্যাস থেকে * মোটকথা জাহেরী ও বাতেনী রোগব্যাধি থেকে পবিত্র করেন। (৩) তিনি তোমাদের কুরআনে করীমের রহস্যও বোঝান। (৪) এবং তোমাদের দ্বীন ও দুনিয়ার সেই সব বিষয় বলেন, যা থেকে তোমরা বেখবর ছিলে।
(তাফসীরে নঈমী, পারা: ২, সূরা: বাকারা, ১৫১নং আয়াতের পাদটীকা, ২/৬৬-৬৭)
মুয়াল্লিম হওয়াও সৌভাগ্যের বিষয়
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه আমাদের প্রিয় আক্বা, মক্কী মাদানী মোস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মুয়াল্লিম হয়ে তাশরীফ এনেছেন; এর মধ্যে আমাদের জন্য উৎসাহ রয়েছে। আমাদেরও উচিত যে, মুয়াল্লিম হওয়ার চেষ্টা করা, ইলমে দ্বীন শেখা এবং অন্যদের শেখানো। রেওয়ায়তে রয়েছে: كُنْ عَالِمًا أَوْ مُتَعَلِّمًا أَوْ مُحِبًّا أَوْ مُتَّبِعًا অর্থাৎ * আলিম হও * অথবা ছাত্র হও * অথবা তাঁদের ভালবাসা পোষণকারী হও * অথবা তাঁদের অনুসারী হও। (জামে বয়ানু আলিমে ওয়া ফাযলিহী, ১/১৫৪, হাদীস: ১৪২)
জানা গেল আমাদের এই চারটির মধ্যে একটি অবশ্যই হতে হবে। হয় আলিম হতে হবে, নয় ছাত্র, নয় আলেমদের আশিক অথবা তাঁদের কথা মান্যকারী। কিছু রেওয়ায়তে রয়েছে: এই ৪টি ছাড়া পঞ্চম কিছু হয়ো না নতুবা ধ্বংস হয়ে যাবে।
(কাশফুল খাফা, পৃষ্ঠা: ১৩৪, হাদীস: ৪৩৭)
ہم کو علمائے اہل سنت سے پیار ہے اِنْ شَآءَ اللهُ اپنا بیڑا پار ہے
হাম কো ওলামায়ে আহলে সুন্নাত সে পেয়ার হে
ইনশাআল্লাহ আপনা বেড়া পার হে
আরবের একটি গোত্র ছিল: আশআর। হযরত আবু মূসা আশআরী رَضِیَ اللهُ عَنْہُ বিখ্যাত সাহাবী, তিনি এই গোত্রেরই ছিলেন। এই গোত্রের লোকেরা অনেক বড় বড় আলিম, ফক্বীহ, কুরআন
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami