Share this link via
Personality Websites!
476245
9350
(হাদায়িকে বখশিশ, পৃষ্ঠা: ১৩৮-১৩৯)
আমাকে মুয়াল্লিম বানিয়ে পাঠানো হয়েছে
প্রিয় ইসলামী ভাইয়েরা! প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দুনিয়ায় তাশরীফ এনেছেন; তাঁর আগমনের একটি মৌলিক উদ্দেশ্যও মুয়াল্লিম হওয়া। তিনি নিজেই ইরশাদ করেছেন: بُعِثْتُ مُعَلِّمًا অর্থাৎ আমাকে মুয়াল্লিম বানিয়ে পাঠানো হয়েছে।
(ইবনে মাজাহ, পৃষ্ঠা: ৫০, হাদীস: ২২৯)
আল্লাহ পাক কুরআনে করীমে ইরশাদ করেন:
كَمَاۤ اَرْسَلْنَا فِیْكُمْ رَسُوْلًا مِّنْكُمْ یَتْلُوْا عَلَیْكُمْ اٰیٰتِنَا وَ یُزَكِّیْكُمْ وَ یُعَلِّمُكُمُ الْكِتٰبَ وَ الْحِكْمَةَ وَ یُعَلِّمُكُمْ مَّا لَمْ تَكُوْنُوْا تَعْلَمُوْنَؕۛ(۱۵۱)
(পারা: ০২, সূরা: বাকারা: ১৫১)
কানযুল ঈমানের অনুবাদ: আমি তোমাদের মধ্যে প্রেরণ করেছি একজন রাসূল তোমাদের মধ্য থেকে, যিনি তোমাদের উপর আমার আয়াতগুলো তিলাওয়াত করেন, তোমাদের পবিত্র করেন এবং কিতাব ও পরিপক্ক জ্ঞান শিক্ষা দেন আর তোমাদের সেই শিক্ষা দান করেন, যার জ্ঞান তোমাদের ছিলোনা।
অর্থাৎ হে মুসলমানরা...!! আল্লাহ পাকের তোমাদের উপর বড় পুরস্কার হয়েছে যে, রব্বে রহমান তোমাদের মাঝে আপন মাহবুব নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে পাঠিয়েছেন। তিনি আপাদমস্তক রহমতই রহমত। এমনিতেও মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর তোমাদের উপর লক্ষ লক্ষ অনুগ্রহ রয়েছে, তবে কিছু অনুগ্রহ একদম সুস্পষ্ট; (১) একটি হলো যে, তিনি তোমাদের নিকট রবের আয়াতসমূহ পৌঁছান, তোমাদের আয়াত পড়ে শোনান, পড়া শেখান, তোমাদের শব্দগুলো সহীহ করান এবং তিলাওয়াতের আদবও বলেন। (২) এর পাশাপাশি তিনি তোমাদের * মন্দ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami