Share this link via
Personality Websites!
476242
9350
وَسَلَّم * কায়নাতের সবচেয়ে বড় * সবচেয়ে সুমহান মর্যাদাবান * সবচেয়ে শ্রেষ্ঠ * সবচেয়ে অভিজ্ঞ মুয়াল্লিম।
হাদীসে পাকে রয়েছে: রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নূর সমস্ত মাখলুক সৃষ্টির আগে সৃষ্টি করা হয়েছে। (মুসান্নাফে আব্দুর রাজ্জাক, পৃষ্ঠা: ৬৪, হাদীস: ১৮) হযরত আদম عَلَیْہِ السَّلَام কে সৃষ্টির ২০০০ বছর আগের কথা যে, يُسَبِّحُ ذٰلِکَ النُّوْرُ নূরে মুস্তফা আল্লাহ পাকের তাসবীহ পাঠ করত فَتُسَبِّحُ الْمَلَائِکَۃُ بِتَسْبِیحِہٖ অতঃপর ফেরেশতারা এই তাসবীহ শুনে তাসবীহ পাঠ করত। (আশ শরীয়াহ লিল আজরী, ৩/১৪১৯, হাদীস: ৯৬০)
سُبْحٰنَ الله! জানা গেল; যখন হযরত আদম عَلَیْہِ السَّلَام তখনও সৃষ্টি হননি, আমার ও আপনার আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সেই সময়ও মুয়াল্লিম ছিলেন। তিনি ফেরেশতাদের তাসবীহ শেখাতেন, ফেরেশতারা তাঁর থেকে শিখে আল্লাহ পাকের তাসবীহ পাঠ করত।
بے پڑھے عالِم نے ہر عالِم پہ علم اِلقا کیے علمِ غیبِ حق کے مَظْہر رَحْمَۃٌ لِّلْعَالَمِیْں
বেপড়ে আলিম নে হার আলিম পে ইলম ইলক্বা কিয়ে
ইলমে গাইবে হক কে মাজহার রাহমাতুল্লিল আলামীন
(কাবালায়ে বখশিশ, পৃষ্ঠা: ১৯৫)
ব্যাখ্যা: অর্থাৎ প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যিনি বাহ্যিকভাবে কারো নিকট পড়েননি, তবুও তাঁর ইলমের শান হলো যে, তিনিই প্রত্যেক ইলম সম্পন্নকে ইলম দান করেছেন। তিনি তো আল্লাহ পাকের ইলমে গাইবের প্রকাশস্থল, সমস্ত জগতের জন্য রহমত।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এমন শানের মুয়াল্লিম যে, ফেরেশতারাও তাঁর নিকট ইলমের বিষয় জিজ্ঞাসা করে। এই প্রসঙ্গে আরও একটি ঈমানদীপ্ত রেওয়ায়ত
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami