Share this link via
Personality Websites!
476241
9350
পাকের তাসবীহ পাঠ করে, তাকবীর বলে এবং কুরআনের তিলাওয়াত করে। (মুসলিম, পৃষ্ঠা: ১৯৯, হাদীস: ৫৩৭)
نرمیِ خُوئے لِینَتْ پہ دَائم دُرود گرمیِ شانِ سَطْوَت پہ لاکھوں سلام
নরমীয়ে খুয়ে লীনাত পে দায়ীম দুরুদ
গরমিয়ে শানে সাতওয়াত পে লাখোঁ সালাম
(হাদায়িকে বখশিশ, পৃষ্ঠা: ৩০৭)
ব্যাখ্যা: আল্লাহ পাকের হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আপন গোলামদের উপর কোমলতা প্রদর্শনের সেই সূক্ষ্ম ও পবিত্র অভ্যাসের প্রতি সর্বদা রহমত অবতীর্ণ হোক এবং তাঁর প্রভাব ও প্রতাপের শান ও শওকতের প্রতি লক্ষ লক্ষ সালাম হোক।
প্রিয় আক্বার মুয়াল্লিম হওয়ার শান
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه আমাদের আক্বা ও মাওলা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অগণিত শান রয়েছে। এত শান যে, আমাদের মতো অধমরা তো দূরের কথা; সৃষ্টি জগতের কেউ তাঁর শান গণনা করতে পারবে না। আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন:
تیرے تو وَصْف عیبِ تَنَاہی سے ہیں بَرِی حیراں ہوں میرے شاہ میں کیا کیا کہوں تجھے
তেরে তো ওয়াসফ এ্যয়বে তানাহী সে হে বারীঁ
হায়রাঁ হুঁ মেরে শাহ মেঁ কিয়া কিয়া কহুঁ তুঝে
(হাদায়িকে বখশিশ, পৃষ্ঠা: ১৭৫)
ব্যাখ্যা: অর্থাৎ হে আমার মাহবুব আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমি আপনার কত শান বর্ণনা করব...!! আমি কি সেই যোগ্য? রাব্বে রহমান আপনাকে এত শান দান করেছেন যে, আপনার গুণাবলী শেষই হয় না। শান শেষ হয়ে যাওয়াও একটি কমতি, আপনার প্রতিপালক আপনাকে এই কমতি থেকেও পবিত্র রেখেছেন।
তাঁর এই শানগুলোর মধ্যে একটি হলো; মুয়াল্লিম হওয়ার শান। আমাদের আক্বা ও মাওলা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami