Share this link via
Personality Websites!
476240
9350
এই যে নতুন নির্দেশ ছিল, হযরত মুয়াবিয়া বিন হাকাম সুলামী رَضِیَ اللهُ عَنْہُ এই নতুন নির্দেশ সম্পর্কে অবগত ছিলেন না। এখন ঘটনাটি এমন হলো; তিনি বলেন: একদিন আমি মসজিদে নববী শরীফে হাজির হলাম, প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ইক্তিদায় (অর্থাৎ তাঁর পেছনে) নামায পড়ার সৌভাগ্য অর্জন করলাম। নামায চলাকালীন এক ব্যক্তির হাঁচি এল। (যেহেতু তার চিন্তায় সেই পুরাতন নির্দেশই ছিল যে, নামাযে কথা বলা যায়, সুতরাং) তিনি বলেন: সেই ব্যক্তির হাঁচি এল তো আমি বলে দিলাম: یَرْحَمُكَ الله (আল্লাহ পাক তোমার প্রতি দয়া করুন)। ব্যস, আমার এই বলা মাত্রই চারপাশের সাহাবায়ে কিরাম رَضِیَ اللهُ عَنْہُ আমাকে কঠোর দৃষ্টিতে দেখলেন। আমি বললাম: কী হয়েছে? তোমরা কঠোর দৃষ্টিতে কেন দেখছ? এখন তাঁরা আপন হাত নিজেদের উরুর উপর মারলেন; এখন আমি বুঝে গেলাম যে, তাঁরা আমাকে চুপ করাতে চাচ্ছেন। অতএব আমি চুপ হয়ে গেলাম।
তিনি বলেন: নামায শেষ হলো, সালাম ফেরানো হলো। এখন কী হলো? কায়েনাতের মুয়াল্লিম, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাকে নিজের কাছে ডেকে নিলেন...!!
আমার মাতা-পিতা তাঁর প্রতি উৎসর্গিত হোক, তাঁর চেয়ে বড় এবং সর্বোত্তম মুয়াল্লিম (শিক্ষাদানকারী, প্রশিক্ষণ প্রদানকারী) না আমি আগে কখনো দেখেছি, না তাঁর পরে কাউকে দেখেছি। তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাকে ডাকলেন, না ধমকালেন, না মারলেন, না মন্দ কিছু বললেন; বরং অত্যন্ত কোমলতার সাথে ইরশাদ করলেন: নামাযে কথা বলে না, নামাযে তো আল্লাহ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami