Share this link via
Personality Websites!
476257
9350
এর ধরণও এমনই ছিল। (মিশকাতুল মাসাবিহ, ১/২৪৪, হাদীস: ১২৪০) এবং * মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলীউল মুরতাদ্বা رَضِیَ اللهُ عَنْہُও এই সুন্দর সুন্নাতের উপর আমলকারী ছিলেন। (তারিখুল খুলাফা, পৃষ্ঠা: ১১২)
* আপনারাও এই সুন্নাত গ্রহণ করুন! ফজরের নামাযের জন্য জাগান! اِنْ شَآءَ الله অনেক বরকত অর্জিত হবে * অন্যদের জাগালে নিজেও ফজরের নামায জামাআতের সাথে পড়ার সৌভাগ্য অর্জিত হবে * খুব সকালে নেকির দাওয়াত প্রসার করার সাওয়াব অর্জিত হবে * আপনার জাগানোর ফলে যত মানুষ নামায পড়বে, তাদের সবার নামাযের সাওয়াব তারাও পাবে এবং اِنْ شَآءَ الله আপনার আমলনামায়ও লেখা হবে * খুব সকালে হাঁটার সুযোগ মিললে স্বাস্থ্য ভালো থাকবে * একটি গুরুত্বপূর্ণ উপকার হলো যে, মসজিদের সৌন্দর্য্য বৃদ্ধি পাবে। একজন ইসলামী ভাইয়ের বর্ণনা: আমরা শীতকালে ফজরের জন্য জাগানো শুরু করলাম, তো এত নামাযী বেড়ে গেল যে, মসজিদের আঙিনায় সামিয়ানা টাঙাতে হলো। سُبْحٰنَ الله!
কোনো কঠিন কাজ নয়; জামাআতের সময় থেকে ২০-২৫ মিনিট আগে উঠে যান! ফজরের নামাযের জন্য তো যেতেই হবে, ডাক দিতে দিতে যান! মসজিদেও পৌঁছে যাবেন এবং আল্লাহ পাকের অনুগ্রহে নেকীর দাওয়াত প্রসার করার সাওয়াবও মিলে যাবে। নিয়ত করে নিন! اِنْ شَآءَ الله ফজরের নামাযের জন্য জাগাব।
আল্লাহ পাক আমাদের আমল করার তাওফীক দান করুক।
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami