Share this link via
Personality Websites!
476239
9350
جو اپنے کاموں کا اَنْجام نیک چاہتے ہو ہر ایک کام میں تم پیش تر، درود پڑھو
نبی کے صدقے تمہاری مُراد ہو حاصل دعا کے اوّل و آخر اگر درود پڑھو
জো আপনে কামোঁ কা আঞ্জাম নেক চাহতে হো
হার এক কাম মেঁ তুম পেশ তর, দরুদ পড়ো
নবী কে সদকে তুমহারী মুরাদ হো হাসিল
দোয়া কে আউয়াল ও আখের আগর দরুদ পড়ো
(নূরে ঈমান, পৃষ্ঠা: ৫৭)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হাদীসে পাকে রয়েছে: اِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ আমল তার নিয়তের উপর নির্ভরশীল।
(বুখারী, পৃষ্ঠা: ৬৫, হাদীস: ১)
হে আশিকানে রাসূল! ভালো ভালো নিয়তের মাধ্যমে আমলের সাওয়াব বৃদ্ধি পায়। আসুন! বয়ান শোনার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নেই। নিয়ত করুন: * আল্লাহর সন্তুষ্টির জন্য বয়ান শুনব * আদব সহকারে বসব * গভীর মনোযোগ সহকারে বয়ান শুনব * যা শুনব, তা মনে রাখার, নিজে আমল করার এবং অন্যদের কাছে পৌঁছানোর চেষ্টা করব।
তাঁর চেয়ে উত্তম মুয়াল্লিম কাউকে দেখিনি...!!
মুসলিম শরীফে রেওয়ায়ত, এর বর্ণনাকারী হলেন: সাহাবীয়ে রাসূল হযরত মুয়াবিয়া বিন হাকাম সুলামী رَضِیَ اللهُ عَنْہُ। তাঁর সাথে একবার একটি ঘটনা ঘটেছিল, তিনি তাঁর সেই ঘটনা বর্ণনা করেছেন। ঘটনার প্রেক্ষাপট এমন যে, ইসলামের শুরুর দিকে নামাযের মধ্যে কথা বলার অনুমতি ছিল, এরপর আল্লাহ পাকের নির্দেশ এল এবং নামাযের ভেতরে কথা বলতে নিষেধ করে দেওয়া হলো।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami