Share this link via
Personality Websites!
476256
9350
করে দিলেন! আল্লাহ পাকের কুদরতও বুঝিয়ে দিলেন, চিন্তাধারা বদলে দিলেন এবং একটি সাজানো সংসার ভাঙন থেকে রক্ষা করলেন।
আল্লাহ পাক আমাদেরকে মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ফয়যান নসীব করো। আমাদেরও উচিত * সাধারণ উদাহরণ দিয়ে * ঘটনা শুনিয়ে * হাদীস শুনিয়ে * কুরআনে করীমের আয়াত শুনিয়ে খুব সুন্দর পন্থায় * কোমলতার সাথে অন্যদের বোঝানো * ইলমে দ্বীন শেখা * এবং অন্যদের ভালবাসার সাথে শেখানো। এর বরকতে اِنْ شَآءَ الله নিজের প্রশিক্ষণও হবে, কৌশলী মনোভাব আসবে এবং আল্লাহ পাক চাইলে একজন একজন করে পুরো সমাজও সংস্কার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তাওফীক দান করুক।
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ: ফজরের জন্য জাগানো
প্রিয় ইসলামী ভাইয়েরা! নেক নামাযী হতে, অন্তরকে কোমল করতে এবং আল্লাহ ও রাসূলের ভালবাসায় অন্তর আলোকিত করতে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃ হয়ে যান! ১২টি দ্বীনি কাজেও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন! اِنْ شَآءَ الله দ্বীন ও দুনিয়ার অনেক কল্যাণ নসীব হবে। ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ হলো: ফজরের জন্য জাগানো।
ফজরের নামাযের জন্য জাগানো সুন্নাতে মুস্তফা; * আল্লাহ পাকের সর্বশেষ নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ফজরের জন্য যাওয়ার পথে ঘুমন্তদের জাগাতেন। (আবু দাউদ, পৃষ্ঠা: ২০৮, হাদীস: ১২৬৪) * মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারূকে আযম رَضِیَ اللهُ عَنْہُ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami