Share this link via
Personality Websites!
476255
9350
হ্যাঁ! অনেকগুলো আছে। ইরশাদ করলেন: কোন রঙের? বলল: লাল রঙের। তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আবার জিজ্ঞাসা করলেন: এই উটগুলোর মধ্যে কি কোনো ধূসর রঙের উটও আছে? সে বলল: জ্বি হ্যাঁ! কিছু উট ধূসর রঙেরও আছে। ইরশাদ করলেন: বলো তো লাল উটের বংশে ধূসর রঙের উট কীভাবে এল? গ্রাম্য লোকটি আরয করল: লাল উটগুলোর বাপ-দাদাদের মধ্যে হয়তো কোনো ধূসর রঙের উট ছিল, তার রক্ত তাকে আপন রঙে টেনে নিয়েছে। তা শুনে প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: তবে এটিও তো সম্ভব যে, তোমার বাপ-দাদাদের মধ্যেও কালো রঙের কেউ ছিল, তার রক্ত তোমার সন্তানকে আপন রঙে টেনে নিয়েছে, এজন্যই এই শিশুটি এমন হয়েছে।
(বুখারী, পৃষ্ঠা: ১৩৬২, হাদীস: ৫৩০৫)
سُبْحٰنَ الله! আশ্চর্যের বিষয়, কত অনন্য পন্থা! সেই গ্রাম্য ব্যক্তি তাঁর খেদমতে কত বড় এক সংশয় নিয়ে এসেছিলো। আমাদের এখানেও এমন হয়, অনেক সময় সম্বোধিত জন এমন প্রশ্ন করে বসে যে, বোঝাই যায় না তাকে কীভাবে বোঝাব, তার মন কীভাবে ঠিক করব...!! কিন্তু কুরবান হয়ে যাই! কায়েনাতের মুয়াল্লিম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি। তাঁর সাথে কথা বলার সৌভাগ্য পাওয়া তো অনেক মহান বিষয়। মাওলানা রুমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন:
اَے لِقَائِے تُوْ جَوَابِ ہَرْ سُوَال
আয় লিক্বায়ে তু জওয়াবে হার সাওয়াল
মর্মার্থ: অর্থাৎ হে সেই সত্তা, যাঁর সাথে সাক্ষাৎ করা, যাঁর নূরানী চেহারা যিয়ারত করাই প্রতিটি প্রশ্নের উত্তর হয়ে যায়।
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কত সহজ পন্থা, সেই গ্রাম্য লোকটির মানসিক স্তর অনুযায়ী একদম সাধারণ উদাহরণ দিয়ে তার সংশয় দূর করে দিলেন, তার মনে উঠা সন্দেহগুলো দূর
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami