Share this link via
Personality Websites!
476254
9350
ফিরে আসে, সেই প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন এই হাত দিয়ে আপন সাহাবীর জন্য কুড়ালে হাতল লাগিয়ে দিচ্ছেন।
سُبْحٰنَ الله! জাতি তো এমনেই গড়ে উঠে না...!! পরিশ্রম লাগে। সেই মানুষগুলো যাদের দুনিয়া মেষপালক বলে নগণ্য মনে করত, সেই সমাজ যাকে তাচ্ছিল্যের নজরে দেখা হতো, সেই যুগ যাকে জাহেলী যুগ বলা হতো, প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাদের অধঃপতনের অতল গহ্বর থেকে উঠিয়ে কিয়ামত পর্যন্ত আগমনকারীদের নেতা বানিয়ে দিলেন। এই যে এত বড় বিপ্লব এল, তা তো এমনেই আসেনি; নিশ্চয়ই এতে কায়েনাতের মুয়াল্লিম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দক্ষতা, রহমত ও স্নেহের প্রভাব রয়েছে।
کس نے ذروں کو اُٹھایا اور صحرا کر دیا کس نے قطروں کو ملایا اور دریا کر دیا
کس کی حکمت نے یتیموں کو کیا دُرِّ یتیم اَور غلاموں کو زمانے بھر کا مولا کر دیا
কিস নে যররোঁ কো উঠায়া অওর সেহরা কর দিয়া
কিস নে কতরোঁ কো মিলায়া অওর দরিয়া কর দিয়া
কিস কী হিকমত নে এতীমোঁ কো কিয়া দুররে এতীম
অওর গুলামোঁ কো যমানে ভর কা মাওলা কর দিয়া
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
পলক ফেলার আগেই চিন্তা বদলে দিলেন
প্রিয় ইসলামী ভাইয়েরা! প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পড়ানোর, বোঝানোর এবং ইলমে দ্বীন শেখানোর সুন্দর ধরণ কেমন ছিল, তার আরও একটি ঘটনা শুনুন! বুখারী শরীফে রেওয়ায়াতে রয়েছে: একবার এক গ্রাম্য ব্যক্তি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে আরয করল: আমার ঘরে এমন একটি শিশুর জন্ম হয়েছে, যার চেহারা ও রং আমার সাথে মিলে না, সুতরাং আমার ধারণা এই শিশুটি আমার নয়। প্রিয় নবী, মক্কী মাদানী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: তোমার কি উট আছে? সে বলল: জ্বি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami