Share this link via
Personality Websites!
476253
9350
কিনব। নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উভয় জিনিস সেই সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ কে দিলেন, ২ দিরহাম গ্রহণ করলেন এবং এর আসল মালিককে দিরহাম দিয়ে ইরশাদ করলেন: বাজারে যাও, এক দিরহামের খাবার সামগ্রী কিনো, ঘরে পৌঁছাও; অন্য দিরহাম দিয়ে একটি কুড়াল কেনো এবং তা আমার নিকট নিয়ে এসো! সেই সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ দ্রুত বাজারে গিয়ে খাবার কিনলেন, ঘরে পৌঁছালেন, কুড়াল কিনলেন এবং প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে হাজির হলেন। হযরত আনাস বিন মালিক رَضِیَ اللهُ عَنْہُ বলেন: রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন মুবারক হাত দিয়ে সেই কুড়ালে কাঠের হাতল লাগিয়ে দিলেন, আনসারী সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ কে দিলেন এবং ইরশাদ করলেন: জঙ্গলে যাও, কাঠ কাটো এবং বাজারে বিক্রি করো! ১৫ দিন পর্যন্ত আমাকে দেখা দেবে না। আনসারী সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ কুড়াল নিয়ে চলে গেলেন। ১৫ দিন পর ফিরে এলেন তো তার হাতে ১০ দিরহাম ছিল। নবীয়ে রহমত صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দেখে খুশি হলেন এবং ইরশাদ করলেন: তুমি মানুষের নিকট চাও আর সেই চাওয়ার বিষয়টি কাল কিয়ামতের দিন তোমার চেহারায় দাগ হয়ে ফুটে উঠুক, এর চেয়ে তোমার আপন হাতে উপার্জন করে খাওয়া অনেক বেশি ভালো।
(আবু দাউদ, পৃষ্ঠা: ২৬৯, হাদীস: ১৬৪১)
!اَلله !اَلله প্রিয় ইসলামী ভাইয়েরা! এই হলেন কায়েনাতের মুয়াল্লিম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم...!! কী অনন্য শান...!! * সেই প্রিয় সুন্দর হাত মুবারক যাঁর ইশারায় কায়েনাত চলে * এই হাত মুবারক উঠে গেলে চাঁদ দুই টুকরো হয়ে যায় * অস্ত যাওয়া সূর্য ফিরে আসে * হাত তুললে মেঘ জমা হয়ে যায় * দূর্ভিক্ষ দূর হয় এবং বৃষ্টি ঝরতে থাকে * সেই মুবারক হাত যা রোগীর গায়ে স্পর্শ করলে শিফা অর্জিত হয়ে যায় * প্রাণহীনকে স্পর্শ করলে প্রাণ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami