Share this link via
Personality Websites!
476252
9350
হলো যে, এমন ভালবাসাময় ধরণ অবলম্বন করা, এত কোমলতা ও ভালবাসার সাথে বোঝানো, যাতে সম্বোধিত জন আমাদের আপন হিতাকাঙ্ক্ষী মনে করে। যখন সে আমাদের আপন হিতাকাঙ্ক্ষী মানবে, তবে اِنْ شَآءَ الله আমাদের কথায় প্রভাবও আসবে এবং বোঝানোর ইতিবাচক সুফলও মিলবে।
হযরত আনাস বিন মালিক رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, একজন আনসারী সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ যাঁর আর্থিক অবস্থা খুব দুর্বল ছিল, তিনি একদিন প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে হাজির হয়ে সাহায্যের আবেদন করলেন। (তিনি যদিও আর্থিক সাহায্যের আবেদন করেছিলেন, কিন্তু;
بےخبر ہو جو غلاموں سے وہ آقا کیا ہے
বে-খবর হো জো গুলামোঁ সে ওয়হ আক্বা কিয়া হে
গাইবের সংবাদ প্রদানকারী নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জানতেন যে, তার আসল প্রয়োজন সম্পদ নয় বরং অন্য কিছু)। অতএব ইরশাদ করলেন: তোমার ঘরে কি কোনো কিছু নেই? আরয করল: আমাদের নিকট একটি চাটাই আছে যার অর্ধেক আমরা নিচে বিছাই আর অর্ধেক গায়ে দেই এবং একটি পেয়ালা আছে যাতে আমরা পানি পান করি। ইরশাদ করলেন: যাও! দুটি জিনিসই নিয়ে এসো! সেই সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ ঘরে গিয়ে চাটাই ও পেয়ালা নিয়ে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে হাজির হলেন। রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ঘোষণা করলেন: কে এই জিনিসগুলো কিনবে? একজন সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ আরয করলেন: হুযূর! আমি এক দিরহামের (রূপার মুদ্রা) বিনিময়ে কিনব। ইরশাদ করলেন: আর কেউ আছে যে, এর চেয়ে বেশি দাম দেবে? অন্য একজন সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ বললেন: হুযূর! আমি ২ দিরহামের বিনিময়ে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami