Share this link via
Personality Websites!
476250
9350
ব্যাপারে এটি কীভাবে জায়িয মনে করতে পারে? * এরপর তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জিজ্ঞাসা করলেন: তোমার মেয়ের সাথে যদি এমন করা হয় তবে কি তুমি তা পছন্দ করবে? আরয করল: না। * ইরশাদ করলেন: যদি তোমার বোনের সাথে কেউ এমন আচরণ করে তবে? * আর যদি তোমার খালার সাথে করে তবে? * এভাবেই তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم প্রত্যেক সম্পর্কের ব্যাপারে প্রশ্ন করলেন, সে এটাই বলতে থাকল যে, পছন্দ করি না। তখন রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তার বুকের উপর হাত রেখে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন: হে ইলাহী! তার অন্তরকে পবিত্র করো এবং তার গুনাহ ক্ষমা করো। এরপর সেই যুবক সারা জীবন ব্যভিচার থেকে বিমুখ ছিল।
(মুসনাদে ইমাম আহমদ, ৯/১৮৪, হাদীস: ২২৮৪৭)
سُبْحٰنَ الله! আমার প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শান কী চমৎকার...!! কত সুন্দর পদ্ধতিতে শিক্ষা দিলেন। এই রেওয়ায়তে রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর রহমত ও স্নেহও লক্ষ্য করুন, যখন সেই যুবক এমন প্রশ্ন করল তখন সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان রেগে গেলেন, তাকে শাস্তি দেওয়ার জন্য এগিয়ে এলেন; কিন্তু রাসূলে আকরাম, নূরে মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কায়েনাতের মুয়াল্লিম, দোজাহানের রহমত, তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তার উপর কঠোরতা করা মোটেও পছন্দ করলেন না। সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان কেও বারণ করলেন এবং নিজে অত্যন্ত কোমলতা ও ভালবাসার সাথে বোঝালেন, যাতে তার মাসয়ালাটি বুঝে আসে।
سچی بات سکھاتے یہ ہیں سیدھی راہ دکھاتے یہ ہیں
اپنی بنی ہم آپ بگاڑیں کون بنائے بناتے یہ ہیں
بندے کرتے ہیں کام غضب کے مژدہ رضا کا سناتے یہ ہیں
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami