Share this link via
Personality Websites!
476248
9350
এতদসত্ত্বেও তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যখন দেখলেন যে, একটি জাতি রয়েছে, যারা ইলমওয়ালা অথচ * অন্যদের ইলমে দ্বীন শিখায় না * বোঝায় না
* এবং তাদের দেখে তাদের অন্তরে কোনো ব্যাকুলতা সৃষ্টি হয় না। অন্যদিকে অন্য একটি জাতি রয়েছে, যারা ইলমে দ্বীন অর্জনই করছে না; অর্থাৎ তাদের এই দিকে মনোযোগ নেই, অন্যদের ইলম অর্জন করতে দেখছে, ইলমে দ্বীনের আলোচনা করতে দেখছে অথচ নিজে শেখার প্রতি আগ্রহী হচ্ছে না, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাদের উভয়ের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করলেন এবং পরিষ্কার বলে দিলেন; হয় তোমরা শেখা-শেখানো শুরু করবে নতুবা কঠোর শাস্তির মাধ্যমে তোমাদের চিকিৎসা করা হবে।
!اَلله !اَلله এটি প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শিক্ষা...!! ইলমে দ্বীন শিখতেও হবে, শেখাতেও হবে এবং এর ব্যাকুলতাও নিজের ভেতরে সৃষ্টি করতে হবে। রেওয়ায়তে রয়েছে: যখন আশআর গোত্রের সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان এই শাহী ফরমান শুনলেন তখন ব্যাকুল হয়ে পড়লেন। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে হাজির হলেন, আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! এক বছরের সময় দিন! এক বছরে আমরা আমাদের প্রতিবেশীদের ইলমে দ্বীন শিখিয়ে দেব।
(আত তারগীব ওয়াত তারহীব, পৃষ্ঠা: ৫৯-৬০, হাদীস: ৭)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদেরও নিজেদের মাঝে এই ব্যাকুলতা সৃষ্টি করতে হবে। যদি আমাদের ফরয ইলম জানা না থাকে তবে অবশ্যই শিখতে হবে, আর যদি জানা থাকে তবে অন্যদের শেখাতে হবে। আমাদের যত পরিচিত মানুষ আছে, বরং সমস্ত মুসলমানই তো পরস্পরের ভাই, অপরিচিত তো কেউ নয়,
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami