Share this link via
Personality Websites!
476247
9350
বিশেষজ্ঞ এবং শরয়ী আহকাম ও মাসয়ালা সম্পর্কে জ্ঞান রাখতেন। তাঁদের প্রতিবেশী হিসেবে একটি গোত্র বাস করত যারা আলিম ছিল না। আশআর গোত্রের লোকেরা তাদের ইলমে দ্বীন শেখাতো না, আবার তারাও তাদের নিকট থেকে শিখত না; অর্থাৎ উভয় গোত্রের শেখা-শেখানোর প্রতি কোনো মনোযোগ ছিল না।
অতএব একবার এমন হলো যে, প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মিম্বরের উপর তাশরীফ আনলেন, আল্লাহ পাকের হামদ ও সানা বর্ণনা করলেন, এরপর ইরশাদ করলেন: مَا بَالُ اَقْوَامٍ...!! لَا یُفَقِّھُوْنَ جِیْرَانَہُمْ وَلَا یُعَلِّمُوْنَہم وَلَا یَعِظُوْنَہُمْ وَلاَ یَاْمُرُوْنَہُمْ وَلَا یَنْہَوْنَہُمْ অর্থাৎ সেই জাতির কী হয়েছে? তারা আপন প্রতিবেশীদের দ্বীনের বুঝ শেখায় না, ইলমে দ্বীন শেখায় না, তাদের নসীহত করে না, তাদের নেকীর নির্দেশ দেয় না, মন্দ থেকে বারণ করে না? وَ مَا بَالُ اَقْوَامٍ لَا یَتَعَلَّمُوْنَ مِنْ جِیْرَانِہِمْ وَلَا یَتَفَقَّہُوْنَ وَ لَا یَتَّعِظُوْنَ আর অন্য জাতিরই বা কী হয়েছে? তারা আপন প্রতিবেশীদের নিকট থেকে ইলমে দ্বীন শেখে না, দ্বীনের বুঝ নেয় না, তাদের নিকট থেকে নসীহত গ্রহণ করে না...!! অতঃপর তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দৃঢ়তার সাথে ইরশাদ করলেন: আল্লাহর শপথ! হয় তো এই লোকেরা তাদের প্রতিবেশীদের ইলমে দ্বীন শেখাবে, তাদের দ্বীন বোঝাবে, তাদের নসীহত করবে, নেকীর নির্দেশ দেবে, মন্দ থেকে বারণ করবে এবং তাদের প্রতিবেশীরা তাদের নিকট থেকে ইলমে দ্বীন শিখবে, দ্বীন বুঝবে, নসীহত নেবে; اَوْ لَاُعَالِجَنَّہُمُ الْعُقُوْبَۃَ নতুবা যদি তারা এমন না করে তবে আমি কঠোর শাস্তি দিয়ে তাদের চিকিৎসা করব।
(আত তারগীব ওয়াত তারহীব, পৃষ্ঠা: ৫৯, হাদীস: ৭)
!اَللهُ اَكْبَرُ প্রিয় ইসলামী ভাইয়েরা! এগুলো রাহমাতুল্লিল আলামীন صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক শব্দ। তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সমস্ত জগতের জন্য রহমত, তাঁর চেয়ে বড় দয়ালু আর কেউ হতে পারে না;
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami