Share this link via
Personality Websites!
475406
9342
হযরত হালিমা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: (যখন) আমি রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে কোলে নিয়ে মক্কা শরীফ থেকে নিজের গ্রামের দিকে রওনা করলাম তখন আমার সেই আগের খচ্চরটি এতো পরিমাণ দ্রুতগামী হতে লাগল যে, কোন আরোহী তার আশেপাশে আসতে পারছিল না, কাফেলার মহিলারা অবাক হয়ে আমাকে বলতে লাগল যে, হে হালিমা! এটা কি সেই খচ্চর যার উপর আরোহন করে তুমি এসেছিলে নাকি অন্য আরেকটি দ্রুতগামী খচ্চর ক্রয় করেছো? মোটকথা আমরা যখন আমাদের ঘরে পৌঁছলাম তখন সেখানে চরম দুর্ভিক্ষ চলছিল, সমস্ত পশুর স্তনে দুধ শুকিয়ে গিয়েছিল, কিন্তু আমার ঘরে কদম রাখতেই আমার ছাগলগুলোর স্তনে দুধ এসে ভরে গেল, এখন প্রতিদিন আমার ছাগলগুলো যখন মাঠে চড়ে এসে ঘরে ফিরে আসে তখন তাদের স্তন দুধে ভরা থাকে অথচ পুরো মহল্লায় আর কারো পশুর মধ্যে এক ফোটা দুধও পাচ্ছিল না, আমার গোত্রের লোকেরা তাদের রাখালদের বলল যে, তোমরাও আমাদের পশুগুলোকে ওই জায়গায় চড়াবে যেখানে হালিমা رَضِیَ اللهُ عَنْہَا এর পশুগুলো চড়ে। কাজেই সবাই একই চারণভূমিতে নিজেদের গবাদিপশু চরাতে লাগল, যেখানে আমার ছাগলগুলো চরত। কিন্তু এখানে চারণভূমি বা জঙ্গলের তো কোনো ভূমিকাই ছিল না; এটি তো ছিল রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নবুয়তের বরকতের ফয়েয (দান), যা আমি ও আমার স্বামী ছাড়া আমার গোত্রের আর কেউ বুঝতে পারছিল না। (সিরাতে মুস্তফা, পৃ:৭৫)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বেড়ে ওঠা অন্য শিশুদের চেয়ে অনন্য ছিল। অর্থাৎ তাঁর পবিত্র শরীরের বৃদ্ধি অন্য শিশুদের তুলনায় সম্পূর্ণ আলাদা ছিল। মাত্র এক দিনে প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক শরীরে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami