Share this link via
Personality Websites!
475405
9342
কোলে আগমন করলেন। তাঁর তাবুতে এনে যখন তিনি দুধ পান করাতে বসলেন তখন রহমতের বৃষ্টির মতো নবুয়তের বরকতসমূহ প্রকাশ পাওয়া শুরু হলো, খোদার শান দেখুন হযরত হালিমাতুস সাদিয়া رَضِیَ اللهُ عَنْہَا এর স্তনে এত পরিমাণ দুধ নেমে এলো যে, রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এবং তাঁর দুধভাই দুজনেই পেট ভরে দুধ পান করলেন এবং নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন। অন্যদিকে উটনীটির দিকে তাকিয়ে দেখা গেল, সেটির ওলানও দুধে ভরে গেছে। হযরত হালিমা رَضِیَ اللهُ عَنْہَا এর স্বামী তার দুধ দহন করলেন এবং স্বামী-স্ত্রী দুজনেই তৃপ্তি সহকারে পেট ভরে দুধ পান করলেন। ফলে পুরো রাত পরম সুখ ও শান্তিতে ঘুমানোর সৌভাগ্য তাঁদের নসীব হলো।
হযরত হালিমাতুস সাদিয়া رَضِیَ اللهُ عَنْہَا এর স্বামী রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এই বরকত দেখে অবাক হয়ে গেলেন আর বলতে লাগলেন: হালিমা! তুমি সত্যিই পবিত্র একটি বাচ্চা নিয়ে এসেছো। হযরত হালিমাতুস সাদিয়া رَضِیَ اللهُ عَنْہَا বললেন, আসলেই আমারও এই ধারণা। (সিরাতে হালবিয়া, ১/১৩২। মুসনদে আবি ইয়া’লা, ৬/১৭১, হাদিস: ৭১২৭)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক সত্তার বিস্ময়কর বরকতসমূহ
প্রিয় ইসলামী ভাইয়েরা! রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র সত্তার বরকতের কোন সীমা নেই, রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত হালিমাতুস সাদিয়া رَضِیَ اللهُ عَنْہَا এর ঘরকে তাঁর আগমনের সম্মান দান করেছে চারিদিকে বাহার চলে এসেছে, রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র সত্তার বরকতে না শুধু হযরত হালিমাতুস সাদিয়া رَضِیَ اللهُ عَنْہَا বরকত পেয়েছেন বরং তাঁদের পশুও রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم থেকে খুব খুব ফয়েয ও বরকত লাভ করেছে, যেমন
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami