Share this link via
Personality Websites!
475404
9342
করানোর জন্য শিশু পেয়ে গেল, কিন্তু হযরত হালীমা رَضِیَ اللهُ عَنْہَا দুধ পান করানোর জন্য কোনো শিশু পেলেন না। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে হযরত হালিমা رَضِیَ اللهُ عَنْہَا এর সুপ্ত ভাগ্য জেগে উঠল এবং রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর কোলে আগমন করলেন।) (সিরাতে মুস্তফা, পৃ:৭৩)
!الله ! الله ওই শৈশবের কী অপরুপ সৌন্দর্য
হযরত হালিমাতুস সাদিয়া رَضِیَ اللهُ عَنْہَا যখন হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে নেওয়ার জন্য রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুমহান ঘরে গেলেন তো বললেন: আমি দেখলাম যে রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দুধের চেয়েও ধবধবে সাদা পশমী কাপড়ে জড়ানো ছিলেন, যা থেকে মেশক ও আম্বরের সুবাস ছড়িয়ে পড়ছিল। নিচে একটি সবুজ রঙের রেশমী কাপড় বিছানো ছিল আর তিনি পিঠ ঠেকিয়ে পরম শান্তিতে বিশ্রাম নিচ্ছিলেন।
হযরত হালিমাতুস সাদিয়া رَضِیَ اللهُ عَنْہَا বলেন: আমি চাইলাম যে, রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে ঘুম থেকে জাগ্রত করবো কিন্তু তখনই তাঁর চক্ষু মুবারক খুলে গেল। এরপর আমি ধীরে ধীরে তাঁর কাছাকাছি হয়ে আমার হাতে উঠিয়ে রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বুকের উপর হাত রাখলাম তো রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চেহারা মুবারকে মুচকি হাসি ভেসে উঠল এবং তাঁর চক্ষু খুলে দিল আর আমাকে দেখতে লাগল, যখনই রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমার দিকে দৃষ্টি দিলেন, তাঁর পবিত্র চক্ষু মুবারক থেকে নূর নির্গত হলো, যেটা আসমানের দিকে প্রসারিত হলো। আমি আদর ও ভালোবাসায় রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কপালে চুম্বন দিলাম। (মাদারিজুন নবুয়ত, ২/১৯)
প্রিয় ইসলামী ভাইয়েরা! নিশ্চিত এটি আল্লাহ পাকের মহান অনুগ্রহ ছিল যে, হযরত হালিমাতুস সাদিয়া رَضِیَ اللهُ عَنْہَا এর ঘুমন্ত ভাগ্য জাগ্রত হয়ে উঠল এবং নবীয়ে দোজাহান صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তার
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami