Share this link via
Personality Websites!
475402
9342
আল্লাহ্ পাকের প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শুভ জন্মগ্রহণের সাথে সাথেই অন্ধকারের মেঘ কেটে গেল, ইরানের সম্রাট কিসরার রাজপ্রাসাদ কেঁপে উঠল এবং তার চৌদ্দটি (১৪) গম্বুজ ভেঙে পড়ল, ইরানের অগ্নিকুণ্ড যা এক হাজার (১০০০) বছর ধরে প্রজ্জ্বলিত ছিল তা নিভে গেল, সাওয়া নদী শুকিয়ে গেল এবং কাবা শরীফ আনন্দে উদ্বেলিত হয়ে উঠল। (বসন্তের প্রভাব, ২)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুধমাতাগণ
আল্লাহ পাকের প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র বেলাদতের পর সর্বপ্রথম তাঁর আম্মাজান হযরত বিবি আমেনা رَضِیَ اللهُ عَنْہَا তাঁর কলিজার টুকরাকে দুধ পান করিয়েছেন এরপর আবু লাহাবের আযাদকৃত কন্যা হযরত সুওয়াইবা رَضِیَ اللهُ عَنْہَا এই সৌভাগ্য অর্জন করেন। এদের পর তাঁকে দুধ পান করানোর সৌভাগ্য অর্জন করেন হযরত হালিমা সাদিয়া رَضِیَ اللهُ عَنْہَا। (সিরাতে রাসূলে আরবী, পৃ:৫৯) যেই সৌভাগ্যবান মহিলারা রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে দুধ পান করানোর সৌভাগ্য করেছেন তাঁদের মধ্যে হযরত উম্মে আয়মন رَضِیَ اللهُ عَنْہَا এর মুবারক নামও রয়েছে। (সিরাতে হালবিয়া, বাবু যিকরু রদ্বাআ ওয়ামা ইত্তেসালু বিহি, ১/১২৪)
প্রিয় ইসলামী ভাইয়েরা! যেই সৌভাগ্যবান মহিলারা রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে দুধ পান করানোর সৌভাগ্য অর্জন করেছেন, ওইসব মহিলাদের ঈমানের দৌলত নসীব হয়েছে।
হযরত হালিমাতুস সাদিয়া رَضِیَ اللهُ عَنْہَا ঈমানের দৌলত অর্জন করা ছাড়াও অন্যান্য আরও যেসব বরকত দ্বারা ধন্য হয়েছেন আসুন! এই ব্যাপারে রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক বাল্যকালে ঘটে যাওয়া কিছু ঘটনা শ্রবণ করি।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami