Share this link via
Personality Websites!
475401
9342
মুহূর্তেই প্রকাশ পায়। কুরাইশদের একটি দল তার শাখা-প্রশাখা আঁকড়ে ধরে আছে, অন্যদিকে আরেকটি দল তা কেটে ফেলতে চায়। যখনই এই দলটি তা কাটার জন্য কাছে পৌঁছাল, তখনই এক যুবক তাদের ধরে ফেলল। এত রূপ-সৌন্দর্যের অধিকারী এবং পরিচ্ছন্নতা ও সুবাসে সুবাসিত যুবক আমি আর কখনো দেখিনি। এরপর এই সুন্দর যুবকটি সেই দলের লোকদের কোমর ভেঙে দিল এবং তাদের চোখ উপড়ে ফেলল।
আমি বৃক্ষটির ফল নেওয়ার জন্য হাত বাড়ালাম কিন্তু কিছু নিতে পারলাম না। অবশেষে আমি জিজ্ঞাসা করলাম এটির ফল কে নিতে পারবে? উত্তর পেলাম: শুধুমাত্র ওইসব ব্যক্তি যারা শক্তভাবে আঁকড়ে ধরে আছে। এরপর আতঙ্কিত অবস্থায় আমার চোখ খুলে গেল। হযরত আব্দুল মুত্তালিব رَضِیَ اللهُ عَنْہُ বলেন, আমি যখন গণকের মুখের দিকে তাকালাম, তখন তার মুখের রঙ উড়ে গিয়েছিল (অর্থাৎ ফ্যাকাশে হয়ে গিয়েছিল), এরপর সে ব্যাখ্যা করল: যদি তোমার স্বপ্ন সত্য হয়ে থাকে, তবে তোমার পৃষ্ঠদেশ (বংশ) থেকে এমন এক সন্তান জন্মগ্রহণ করবে, যিনি পূর্ব ও পশ্চিমের মালিক হবেন এবং এক বিশাল সৃষ্টি তাঁর সৌন্দর্য ও মহিমা দেখে তাঁর অনুগামী হয়ে যাবে।
(খাসায়িসুল কুবরা, বাবু রু’য়া আব্দুল মুত্তালিব, ১/৬৭)
প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত আব্দুল মুত্তালিব رَضِیَ اللهُ عَنْہُ যেই নূরটি স্বপ্নে দেখেছেন তিনি ১২ই রবিউল আউয়াল শরীফ, মোতাবেক ২০শে এপ্রিল ৫৭১ খ্রিষ্টাব্দ, সোমবারের সুবহে সাদিকের উজ্জ্বল, আলোকিত ও মনোহর মুহূর্তে আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুরতে চিরন্তন সৌভাগ্য ও অনন্ত আনন্দের নূর হয়ে মক্কা মুকাররমায় জন্মগ্রহণ করেন। (আল মাওয়াহিবুল লাদুনিয়া লিল কুস্তলানী, ১/৬৬-৭৫)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami