Share this link via
Personality Websites!
475419
9342
(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
সুগন্ধি ব্যবহারের অবশিষ্ট সুন্নাত ও আদব
* পুরুষদের পোশাকে এমন সুগন্ধি ব্যবহার করা উচিত যার সুবাস ছড়ায়, কিন্তু রঙের কোনো দাগ দৃশ্যমান হয় না। (সুন্নাত ও আদব, পৃ:৮৫) * নারীদের জন্য সুগন্ধির নিষেধাজ্ঞা ওই ক্ষেত্রের জন্য, যখন সেই সুবাস পরপুরুষ পর্যন্ত পৌঁছায়। কিন্তু তারা যদি ঘরে এমন আতর লাগান যার সুবাস কেবল স্বামী, সন্তান কিংবা বাবা-মায়ের নিকটেই থাকে, তবে তাতে কোনো বাধা নেই। (সুন্নাত ও আদব, পৃ:৮৫) * ইসলামী বোনদের এমন কোনো সুগন্ধি ব্যবহার করা উচিত নয়, যার সুবাস ছড়িয়ে পরপুরুষের নিকট পৌঁছায়। (সুন্নাত ও আদব, পৃ:৮৬) * রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: নারী যখন সুগন্ধি মেখে কোনো মজলিস বা জনসমাবেশের পাশ দিয়ে অতিক্রম করে, তখন সে এমন এবং এমন অর্থাৎ সে একজন ব্যভিচারিণী।" (জামে তিরমিযী, ৪/৩৬১, হাদিস: ২৭৯৫) * প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র অভ্যাস ছিল যে, তিনি তাঁর মুবারক মাথার চুল ও দাড়ি মুবারকে "কস্তুরী" (মুশক) লাগাতেন। (সুন্নাত ও আদব, পৃ:৮৩) * এয়ার ফ্রেশনারের (রাসায়নিক কৃত্রিম সুগন্ধি) ব্যবহার এড়িয়ে চলা উচিত। (সুন্নাত ও আদব, পৃ:৮৪)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বৃদ্ধাঙ্গুল চুম্বন করার সময়কার দোয়া
দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার সিডিউল অনুযায়ী ‘বৃদ্ধাঙ্গুল চুম্বন করার সময়কার’ দোয়া মুখস্ত করানো হবে। যথা:
صَلَّی اللہُ عَلَیْکَ یَا رَسُوْلَ اللہِ۔ قُرَّۃُ عَیْنِیْ بِکَ یَا رَسُوْلَ اللہ۔ اَللّٰہُمَّ مَتِّعْنِی بِالسَّمْعِ وَالْبَصَرِ۔
অনুবাদ: হে আল্লাহর রাসূল! আপনার উপর আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক। ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আপনি আমার
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami