Share this link via
Personality Websites!
475400
9342
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়ত করে নিন! যেমন; নিয়ত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হযরত আব্দুল মুত্তালিবের স্বপ্ন
অনেক বড় আশিকে রাসূল হযরত ইমাম জালাল উদ্দীন সুয়ূতী শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যিনি জাগ্রত অবস্থায় ৭৫বার প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত করেছেন, তিনি লিখেন: (প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দাদাজান) হযরত আব্দুল মুত্তালিব رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন যে, (একবার) আমি হাজরে আসওয়াদের পাশে ঘুমাচ্ছিলাম তো একটা ভয়ানক স্বপ্ন দেখলাম, যার কারণে আমার ভেতর অনেক ভয় সঞ্চার হলো, অতঃপর আমি একজন কুরাইশী ভাগ্য গণনাকারীর কাছে গেলাম আর বললাম আমি রাতের স্বপ্নে একটি বৃক্ষ দেখতে পেয়েছি, যার উচ্চতা আকাশ ছুঁয়েছে এবং শাখা-প্রশাখা পূর্ব থেকে পশ্চিমে ছড়িয়ে পড়েছে। সেই গাছ থেকে নির্গত নূরের উজ্জ্বলতা সূর্যের আলোর চেয়ে ৭০ গুণ বেশি। তার সামনে আরব ও অনারব সিজদানত রয়েছে এবং তার মহিমা, আলো ও উচ্চতা প্রতি মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে। এক মুহূর্তে তা অদৃশ্য হয়ে যায়, তো পর
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami