Share this link via
Personality Websites!
475409
9342
করতেন, চাঁদ সেদিকেই হেলে পড়ত। (জামউল জাওয়ামি, ৩/২১২, হাদিস: ৮৩৬১)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
শিশুদের সাধারণ অভ্যাস অনুযায়ী তিনি কখনোই কাপড়ে মল-মূত্র ত্যাগ করেননি; বরং সর্বদা একটি নির্দিষ্ট সময়ে শৌচকর্ম বা হাজত পূরণ করতেন। (মাআরিজুন নবুওয়ত, পৃ:৫৬)
প্রিয় ইসলামী ভাইয়েরা! হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যখন থেকে কথা বলা শুরু করেন, بِسْمِ اللهِ পড়া ছাড়া কখনো কোনো কিছুর দিকে হাত বাড়াননি এবং কখনো বাম হাত দিয়ে কোনো কিছু গ্রহণ করেননি। (মাআরিজুন নবুয়ত, পৃ:৫৬)
হযরত হালিমা رَضِیَ اللهُ عَنْہَا বর্ণনা করেন: দুধপানের বয়সে রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم লালন-পালন ও দেখাশোনার ক্ষেত্রে আমি অনেক আরাম ও স্বস্তি পেয়েছিলাম।
(মাআরিজুন নবুওয়ত, পৃ:৫৬)
আমি যখন তাঁকে গোসল করাতে চাইতাম, তখন গায়েব (অদৃশ্য) থেকে কেউ আমার আগেই তা করে দিত। (মাআরিজুন নবুওয়ত, পৃ:৫৬)
হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অন্যান্য শিশুদের মতো না চিৎকার-চেঁচামেচি করতেন, আর না কান্নাকাটি ও আহাজারি করতেন। (মাআরিজুন নবুয়ত, পৃ:৫৬)
প্রতিদিন সূর্যের মতো একটি নূর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খিদমতে হাজির হতো, যা তাঁকে ঢেকে নিত এবং এরপর আবার সরে যেত। (মাআরিজুন নবুওয়ত, পৃ:৫৬)
হযরত হালিমাতুস সাদিয়া رَضِیَ اللهُ عَنْہَا বর্ণনা করেন: একদিন হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমার কোলে ছিলেন, এমন সময় কয়েকটি ছাগল সেখান দিয়ে অতিক্রম করছিল। সেগুলোর মধ্যে একটি ছাগল এগিয়ে এল এবং দ্রুত তার কপাল মাটিতে রাখল (অর্থাৎ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami