Share this link via
Personality Websites!
475408
9342
মাকতাবাতুল মদীনার বই "সীরাতে মুস্তফা", "সীরাতে রাসূলে আরবী" এবং "সীরাতে মুস্তফা জানে রহমত" অধ্যয়ন করা অত্যন্ত উপকারী।
اَلْحَمْدُ لِلّٰه এসব কিতাবে নবুয়ত প্রকাশ ও হিজরতের আগের ও পরের ঘটনাবলী, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ইখতিয়ার বা ক্ষমতা, শৈশব ও পারিবারিক অবস্থা এবং যুদ্ধক্ষেত্রে ঘটনাবলী ছাড়াও জড় পদার্থ (অর্থাৎ নিস্পন্দ জিনিস), উদ্ভিদ (গাছপালা ইত্যাদি), প্রাণী ও জ্বিন ইত্যাদির সাথে সম্পর্কিত মুযিজাসমূহ অত্যন্ত চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে। সুতরাং আজই মাকতাবাতুল মদীনা থেকে হাদিয়ার বিনিময়ে এই বইগুলো সংগ্রহ করে নিজেও অধ্যয়ন করুন এবং অন্যান্য ইসলামী ভাইদেরও এতে উৎসাহিত করুন। দাওয়াতে ইসলামীর ওয়েব সাইট www.dawateislami.net থেকে এই বইগুলো পড়া, ডাউনলোড (Download) এবং প্রিন্ট (Print) করা যাবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! বরকতের হাসিল ও রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ভালোবাসা বৃদ্ধির জন্য তাঁর পবিত্র বাল্যকালের আরও কিছু সুন্দর সুন্দর আমল সম্পর্কে শুনি, যেমন
নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর বয়সের শুরুর দিকে জন্ম হতেই যেসব কথা বলেছেন তা হলো اَللہُ اَکْبَر کَبِیْراً وَالْحَمْدُ لِلّٰہِ کَثِیْراً, ফেরেশতাগণ তাঁকে দোলনায় দোলাতেন।
(সুবুলুল হুদা ওয়ার রিশাদ, ১/৩৪৯)
হযরত আব্বাস رَضِیَ اللهُ عَنْہُ বলেন, আমি আরজ করলাম: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমাকে আপনার নুবয়তের আলামতই দ্বীনে ইসলামে প্রবেশ করার দাওয়াত দিয়েছিল। আমি দেখলাম যে, তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দোলনায় থাকা অবস্থায় চাঁদের সাথে কথা বলতেন এবং তিনি নিজের আঙুল মুবারক দিয়ে যেদিকে ইশারা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami