Share this link via
Personality Websites!
475393
9341
প্রিয় ইসলামী বোনেরা! হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যখন থেকে কথা বলা শুরু করেন, بِسْمِ اللهِ পড়া ছাড়া কখনো কোনো কিছুর দিকে হাত বাড়াননি এবং কখনো বাম হাত দিয়ে কোনো কিছু গ্রহণ করেননি। (মাআরিজুন নবুয়ত, পৃষ্ঠা ৫৬)
* হযরত হালিমা رَضِیَ اللهُ عَنْہَا বর্ণনা করেন: দুধপানের বয়সে রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم লালন-পালন ও দেখাশোনার ক্ষেত্রে আমি অনেক আরাম ও স্বস্তি পেয়েছিলাম।
(মাআরিজুন নবুওয়ত, পৃষ্ঠা ৫৬)
* আমি যখন তাঁকে গোসল করাতে চাইতাম, তখন গায়েব (অদৃশ্য) থেকে কেউ আমার আগেই তা করে দিত। (মাআরিজুন নবুওয়ত, পৃষ্ঠা ৫৬)
* হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অন্যান্য শিশুদের মতো না চিৎকার-চেঁচামেচি করতেন, আর না কান্নাকাটি ও আহাজারি করতেন। (মাআরিজুন নবুয়ত, পৃষ্ঠা ৫৬)
* প্রতিদিন সূর্যের মতো একটি নূর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খেদমতে হাজির হতো, যা তাঁকে ঢেকে নিত এবং এরপর আবার সরে যেত। (মাআরিজুন নবুওয়ত, পৃষ্ঠা ৫৬)
* হযরত হালিমাতুস সাদিয়া رَضِیَ اللهُ عَنْہَا বর্ণনা করেন: একদিন হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমার কোলে ছিলেন, এমন সময় কয়েকটি ছাগল সেখান দিয়ে অতিক্রম করছিল। সেগুলোর মধ্যে একটি ছাগল এগিয়ে এল এবং দ্রুত তার কপাল মাটিতে রাখল (অর্থাৎ সেজদা করল এবং তারপর) হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র মাথায় চুমু খেয়ে ফিরে গেল।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী বোনেরা! আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাল্যকালের পবিত্র স্বভাগুলো কত চমৎকার ছিল যে, তিনি দোলনা থেকে চাঁদের সাথে খেলা করতেন, তিনি সাধারণ বাচ্চাদের কান্না, চিৎকার-চেঁচামেচি করতেন না, তিনি যখন কথা বলা শুরু করেছিলেন তখন সর্বপ্রথম মুখে আল্লাহ পাকের নাম মুবারক নিয়েছেন, তিনি যখন কোনো কিছু নেওয়ার জন্য সামনে হাত বাড়াতেন তখন بِسْمِ اللهِ শরীফ বলতেন এবং লেনদেনের ক্ষেত্রে সর্বদা ডান হাত ব্যবহার করতেন।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami