Share this link via
Personality Websites!
475391
9341
প্রিয় ইসলামী বোনেরা! আল্লাহ পাকের মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বেড়ে ওঠা অন্য শিশুদের চেয়ে অনন্য ছিল। অর্থাৎ তাঁর পবিত্র শরীরের বৃদ্ধি অন্য শিশুদের তুলনায় সম্পূর্ণ আলাদা ছিল। মাত্র এক দিনে প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক শরীরে এতটুকু বৃদ্ধি ও শক্তি চলে আসত, যতটুকু সাধারণত অন্য শিশুদের এক মাসে আসে।
হযরত ইমাম আব্দুল্লাহ মারওয়াযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বর্ণনা করেন, যখন রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক বয়স ২ মাস হলো, তখন তিনি শিশুদের মতো হাঁটু গেড়ে (হামাগুড়ি দিয়ে) চলতে লাগলেন। ৩ মাস বয়সে সোজা হয়ে উঠে দাঁড়াতে লাগলেন। ৪ মাস বয়সে দেয়ালের সাথে হাত রেখে চারপাশে হেঁটে বেড়াতেন। ৫ মাস বয়সে তাঁর চলাফেরার পূর্ণ শক্তি অর্জিত হয়ে গিয়েছিল। যখন মুবারক বয়স ৬ মাসে পৌঁছাল, তখন তিনি দ্রুত হাঁটতে শুরু করেন। ৭ মাসে পৌঁছালে সবদিকে সুন্দরভাবে দৌড়াতেন এবং ৮ মাসের হলে এমনভাবে কথা বলতেন যে, তা স্পষ্টভাবে বোঝা যেত। ৯ মাস বয়সে তিনি প্রাঞ্জল ও সাবলীল ভাষায় কথা বলতে শুরু করেন। আর যখন রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বয়স মুবারক ১০ মাস হলো, তখন তিনি শিশুদের সাথে তীরন্দাজিতেও সবাইকে ছাড়িয়ে যেতেন এবং বলতেন: لِلّٰہِ دَرُّکَ یَا نَفْسُ اَنَا اِبْنُ عَبْدِ الْمُطَّلِبِ অর্থাৎ "হে নফস! আল্লাহ তোমার কল্যাণ করুন, আমি আব্দুল মুত্তালিবের পৌত্র (সন্তান)। এই দিনগুলোতে লোকেরা তাঁকে জিজ্ঞেস করল, "আপনি কে?" তিনি বললেন, "আমি শক্তির দিক থেকে সবচেয়ে শক্তিশালী একজন আরব, বল্লম চালনায় এদের সবার চেয়ে বেশি বীর এবং দ্বীনের ক্ষেত্রে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব (رَضِیَ اللهُ عَنْہُ)।
(মাআরিজুন নবুয়ত, পৃষ্ঠা ৫৫)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
মাকতাবাতুল মদীনার কিতাব পরিচিতি
প্রিয় ইসলামী বোনেরা! রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর গুণাবলী ও বৈশিষ্ট্য এবং তাঁর শৈশব মুবারক সম্পর্কিত আরও তথ্যের জন্য মাকতাবাতুল মদীনার বই "সীরাতে মুস্তফা", "সীরাতে রাসূলে আরবী" এবং "সীরাতে মুস্তফা জানে রহমত" অধ্যয়ন করা অত্যন্ত উপকারী।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami