Share this link via
Personality Websites!
475390
9341
রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক সত্তার বিস্ময়কর বরকতসমূহ
প্রিয় ইসলামী বোনেরা! রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র সত্তার বরকতের কোন সীমা নেই, রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত হালিমাতুস সাদিয়া رَضِیَ اللهُ عَنْہَا এর ঘরকে তাঁর আগমনের সম্মান দান করেছে চারিদিকে বাহার চলে এসেছে, রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র সত্তার বরকতে না শুধু হযরত হালিমাতুস সাদিয়া رَضِیَ اللهُ عَنْہَا বরকত পেয়েছেন বরং তাঁদের পশুও রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم থেকে খুব খুব ফয়েয ও বরকত লাভ করেছে, যেমনটি
হযরত হালিমা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: (যখন) আমি রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে কোলে নিয়ে মক্কা শরীফ থেকে নিজের গ্রামের দিকে রওনা করলাম তখন আমার সেই আগের খচ্চরটি এতো পরিমাণ দ্রুতগামী হতে লাগল যে, কোন আরোহী তার আশেপাশে আসতে পারছিল না, কাফেলার মহিলারা অবাক হয়ে আমাকে বলতে লাগল যে, হে হালিমা! এটা কি সেই খচ্চর যার উপর আরোহন করে তুমি এসেছিলে নাকি অন্য আরেকটি দ্রুতগামী খচ্চর ক্রয় করেছো? মোটকথা আমরা যখন আমাদের ঘরে পৌঁছলাম তখন সেখানে চরম দুর্ভিক্ষ চলছিল, সমস্ত পশুর স্তনে দুধ শুকিয়ে গিয়েছিল, কিন্তু আমার ঘরে কদম রাখতেই আমার ছাগলগুলোর স্তনে দুধ এসে ভরে গেল, এখন প্রতিদিন আমার ছাগলগুলো যখন মাঠে চড়ে এসে ঘরে ফিরে আসে তখন তাদের স্তন দুধে ভরা থাকে অথচ পুরো মহল্লায় আর কারো পশুর মধ্যে এক ফোটা দুধও পাচ্ছিল না, আমার গোত্রের লোকেরা তাদের রাখালদের বলল যে, তোমরাও আমাদের পশুগুলোকে ওই জায়গায় চড়াবে যেখানে হালিমা رَضِیَ اللهُ عَنْہَا এর পশুগুলো চড়ে। কাজেই সবাই একই চারণভূমিতে নিজেদের গবাদিপশু চরাতে লাগল, যেখানে আমার ছাগলগুলো চরত। কিন্তু এখানে চারণভূমি বা জঙ্গলের তো কোনো ভূমিকাই ছিল না; এটি তো ছিল রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নবুয়তের বরকতের ফয়েয (দান), যা আমি ও আমার স্বামী ছাড়া আমার গোত্রের আর কেউ বুঝতে পারছিল না। (সিরাতে মুস্তফা, পৃষ্ঠা ৭৫)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami