Share this link via
Personality Websites!
475389
9341
হযরত হালিমাতুস সাদিয়া رَضِیَ اللهُ عَنْہَا বলেন: আমি চাইলাম যে, রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে ঘুম থেকে জাগ্রত করবো কিন্তু তখনই তাঁর চক্ষু মুবারক খুলে গেল। এরপর আমি ধীরে ধীরে তাঁর কাছাকাছি হয়ে আমার হাতে উঠিয়ে রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বুকের উপর হাত রাখলাম তো রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চেহারা মুবারকে মুচকি হাসি ভেসে উঠল এবং তাঁর চক্ষু খুলে দিল আর আমাকে দেখতে লাগল, যখনই রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমার দিকে দৃষ্টি দিলেন, তাঁর পবিত্র চক্ষু মুবারক থেকে নূর নির্গত হলো, যেটা আসমানের দিকে প্রসারিত হলো। আমি আদর ও ভালোবাসায় রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কপালে চুম্বন দিলাম। (মাদারিজুন নবুয়ত, ২/১৯)
প্রিয় ইসলামী বোনেরা! নিশ্চিত এটি আল্লাহ পাকের মহান অনুগ্রহ ছিল যে, হযরত হালিমাতুস সাদিয়া رَضِیَ اللهُ عَنْہَا এর ঘুমন্ত ভাগ্য জাগ্রত হয়ে উঠল এবং নবীয়ে দোজাহান صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তার কোলে আগমন করলেন। তাঁর তাবুতে এনে যখন তিনি দুধ পান করাতে বসলেন তখন রহমতের বৃষ্টির মতো নবুয়তের বরকতসমূহ প্রকাশ পাওয়া শুরু হলো, খোদার শান দেখুন হযরত হালিমাতুস সাদিয়া رَضِیَ اللهُ عَنْہَا এর স্তনে এত পরিমাণ দুধ নেমে এলো যে, রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এবং তাঁর দুধভাই দুজনেই পেট ভরে দুধ পান করলেন এবং নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন। অন্যদিকে উটনীটির দিকে তাকিয়ে দেখা গেল, সেটির ওলানও দুধে ভরে গেছে। হযরত হালিমা رَضِیَ اللهُ عَنْہَا এর স্বামী তার দুধ দহন করলেন এবং স্বামী-স্ত্রী দুজনেই তৃপ্তি সহকারে পেট ভরে দুধ পান করলেন। ফলে পুরো রাত পরম সুখ ও শান্তিতে ঘুমানোর সৌভাগ্য তাঁদের নসীব হলো।
হযরত হালিমাতুস সাদিয়া رَضِیَ اللهُ عَنْہَا এর স্বামী রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এই বরকত দেখে অবাক হয়ে গেলেন আর বলতে লাগলেন: হালিমা! তুমি সত্যিই পবিত্র একটি বাচ্চা নিয়ে এসেছো। হযরত হালিমাতুস সাদিয়া رَضِیَ اللهُ عَنْہَا বললেন, আসলেই আমারও এই ধারণা। (সিরাতে হালবিয়া, ১/১৩২। মুসনদে আবি ইয়া’লা, ৬/১৭১, হাদীস: ৭১২৭)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami