Share this link via
Personality Websites!
475388
9341
বহিরাগত লোকদের মেলামেশার ফলে শহরের ভাষা খাঁটি, ফাসিহ ও বলিগ (অলংকারপূর্ণ) থাকত না। হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে দুধ পান করানোর সৌভাগ্য হযরত হালিমাতুস সাদিয়া رَضِیَ اللهُ عَنْہَا অর্জন করেছেন। তিনি রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শৈশবে দুধ পানকালীন মুজিযাসমূহ বর্ণনা করতে গিয়ে বলেন: আমি বনু সা'দ গোত্রের নারীদের সাথে দুধপোষ্য শিশুদের সন্ধানে মক্কার উদ্দেশ্যে রওয়ানা হলাম। আমার কোলে একটি শিশু ছিল, কিন্তু অভাব-অনটন ও দরিদ্রতার কারণে আমার স্তনে তাকে পেট ভরে দুধ পান করানোর মতো পর্যাপ্ত দুধ ছিল না। সারারাত শিশুটি ক্ষুধার তাড়নায় ছটফট করত এবং কান্নাকাটি করত, আর আমরা তাকে শান্ত করার এবং সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে পুরো রাত বসেই কাটিয়ে দিতাম। আমাদের কাছে একটি উটনীও ছিল, কিন্তু সেটির ওলানেও কোনো দুধ ছিল না। মক্কা মুকাররমার সফরে আমি যে খচ্চরের পিঠে সওয়ার ছিলাম, সেটিও এতটাই শীর্ণ ও দুর্বল ছিল যে কাফেলার অন্যান্যদের সাথে তাল মিলিয়ে চলতে পারছিল না; আমার সহযাত্রীরাও এর ওপর অতিষ্ট হয়ে পড়েছিল। চরম কষ্ট ও কঠিন পথ অতিক্রম করে এই সফর শেষ হলো। (অবশেষে এই কাফেলা মক্কায় পৌঁছে গেল এবং বনু সা’দের নারীরা দুধ পান করানোর জন্য ঘরে ঘরে গিয়ে শিশুর সন্ধান করতে লাগল। সেইসব নারীদের সকলেই দুধ পান করানোর জন্য শিশু পেয়ে গেল, কিন্তু হযরত হালীমা رَضِیَ اللهُ عَنْہَا দুধ পান করানোর জন্য কোনো শিশু পেলেন না। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে হযরত হালিমা رَضِیَ اللهُ عَنْہَا এর সুপ্ত ভাগ্য জেগে উঠল এবং রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর কোলে আগমন করলেন।) (সিরাতে মুস্তফা, পৃষ্ঠা ৭৩)
!الله ! الله ওই শৈশবের কী অপরুপ সৌন্দর্য
হযরত হালিমাতুস সাদিয়া رَضِیَ اللهُ عَنْہَا যখন হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে নেওয়ার জন্য রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুমহান ঘরে গেলেন তো বললেন: আমি দেখলাম যে রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দুধের চেয়েও ধবধবে সাদা পশমী কাপড়ে জড়ানো ছিলেন, যা থেকে মেশক ও আম্বরের সুবাস ছড়িয়ে পড়ছিল। নিচে একটি সবুজ রঙের রেশমী কাপড় বিছানো ছিল আর তিনি পিঠ ঠেকিয়ে পরম শান্তিতে বিশ্রাম নিচ্ছিলেন।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami