Share this link via
Personality Websites!
475397
9341
হাঁটতে লাগল। মহান আল্লাহ পানি শুকিয়ে দিলেন। কাফেলা মক্কায় ফিরে এসে সবাইকে এই ঘটনা বলল। তা শুনে সবাই বলল, এই শিশুটির শান-মর্যাদা সত্যিই অনন্য।
(সুবুলুল হুদা ওয়ার রাশাদ, ২/১৩৯)
প্রিয় ইসলামী বোনেরা! জানা গেল যে, আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাধারণ মানুষের মতো ছিলেন না; বরং আল্লাহ পাক তাঁকে বিশেষ নেয়ামত ও সম্মান দিয়ে ভূষিত করেছিলেন। তাই আমাদের উচিত রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মর্যাদা ও মহিমা ব্যাপকভাবে প্রকাশ করা। শুধু তাঁকেই নয়, বরং তাঁর পবিত্র সত্তাকে যারা ভালোবাসেন তাঁদেরকেও ভালোবাসা এবং তাঁর শানে বিয়াদবি করা লোকদের সংস্রব থেকে দূরে থাকা। এ উদ্দেশ্যে দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন, কারণ এই দ্বীনি পরিবেশের বরকতে দুনিয়া ও আখিরাত উভয়ই সুন্দর হয়।
প্রিয় ইসলামী বোনেরা! আজকের বয়ানে আমরা নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শৈশব মুবারকের কিছু চিত্তাকর্ষক ঘটনা শোনার সৌভাগ্য অর্জন করেছি।
আহ! যদি সকল পিতা-মাতা রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শৈশব মুবারককে অনুকরণ করে নিজ সন্তানদের সঠিক ইসলামী শিক্ষায় শিক্ষিত ও প্রতিপালন করতে পারতেন! اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী বোনেরা! আসুন! আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর “১০১ মাদানী ফুল” পুস্তিকা থেকে শয়ন ও জাগরণের সুন্নাত ও আদব শুনি। * শয়ন করার আগে বিছানাকে ভালভাবে ঝেড়ে নিন যাতে কোন ক্ষতিকর পোকা মাকড় ইত্যাদি থাকলে বের হয়ে যায়, * শয়ন করার আগে এ দোয়াটি পড়ে নিন: اَللّٰہُمَّ بِاسْمِكَ اَمُوْتُ وَاَحْیٰ (বুখারী শরীফ, ৪র্থ খন্ড, পৃষ্ঠা ১৯৬, হাদীস নং- ৬৩২৫) * আসরের পর ঘুমালে স্মরণ শক্তি কমে যায়। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি আসরের পর ঘুমায় আর তার বুদ্ধি কমে যায়, তবে সে যেন নিজেকে তিরস্কার করে। (মুসনাদে আবি ইয়ালা, ৪র্থ খন্ড, ২৭৮ পৃষ্ঠা, হাদীস নং- ৪৮৯৭) * দুপুরে কায়লুলা (অর্থাৎ কিছুক্ষণ শয়ন করা) মুস্তাহাব। (আলমগিরী, ৫ম খন্ড, ৩৭৬ পৃষ্ঠা) হযরত আল্লামা মাওলানা মুফতী মুহাম্মদ আমজাদ আলী আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যথাসম্ভব এটা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami