Share this link via
Personality Websites!
475395
9341
শেখানোর পরিবর্তে যদি সালাম দেওয়া শেখান, তবে اِنْ شَآءَ الله সে সারাজীবন এই অভ্যাস ছাড়বে না। যদি ছোটবেলায় সত্য বলার অভ্যাস গড়ে তোলা হয়, তবে সে সারাজীবন মিথ্যাকে ঘৃণা করবে। একইভাবে, শৈশব থেকেই যদি সুন্নাত অনুযায়ী খাওয়া-দাওয়া, ওঠা-বসা, কথা বলা, জুতো পরা, পোশাক পরা এবং চুলে চিরুনী করার অভ্যাস গড়ে তোলা হয়, তবে সে কেবল নিজেও এসব পবিত্র অভ্যাস ধরে রাখবে না, বরং তার এই সুন্দর গুণাবলী তার সাথে থাকা অন্যান্য শিশুদের মধ্যেও ছড়িয়ে পড়তে শুরু করবে। সন্তানের সঠিক প্রতিপালন না হওয়ার কারণে খোদা না করুক তারা যদি গুনাহের পথে পরিচালিত হয়, তবে এমন সন্তান দুনিয়াতে মা-বাবার অপমান ও লাঞ্ছনার কারণ হওয়ার পাশাপাশি পরকালেও মা-বাবার জবাবদিহিতার কারণ হতে পারে। যেমনটি হযরত আবদুল্লাহ ইবনে ওমর رَضِیَ اللهُ عَنْہُمَا এক ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেছিলেন: "তোমার সন্তানের উত্তম লালন-পালন ও শিক্ষা নিশ্চিত করো, কারণ তোমার সন্তান সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে যে, তুমি তাকে কেমন প্রতিপালন করেছ এবং কী শিক্ষা দিয়েছ।"
(শুআবুল ঈমান, ৬/৪০০, হাদীস: ৮৬৬২)
প্রিয় ইসলামী বোনেরা! নিজেদের সন্তাদেরকে উত্তম শিক্ষা প্রদান করুন? এর জন্য মাকতাবাতুল মদীনার কিতাব ‘তরবিয়্যতে আউলাদ’ অধ্যয়ন করুন, এছাড়াও আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর পুস্তিকা ‘সন্তানদের হক’ও অধ্যয়ন করুন আর মনে রাখবেন! শিশুদের প্রশিক্ষণের জন্য ভালো পরিবেশের সাথে সম্পৃক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এটা ব্যতীত সন্তানদের প্রশিক্ষণের স্বপ্ন কখনো পূরণ হতে পারে না।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী বোনেরা! আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শৈশবকালও ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। কারণ তাঁর মুবারক অস্তিত্বের বরকত ও রহমত শৈশব থেকেই প্রকাশ পেতে শুরু করেছিল। আসুন! আমাদের অন্তরে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ইশক-ভালোবাসা আরও বৃদ্ধি করার জন্য তাঁর মুবারক অস্তিত্ব থেকে প্রকাশ পাওয়া সেসব বরকতের কথা শুনি এবং আনন্দে আত্মহারা হই, যেমনটি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami