Share this link via
Personality Websites!
475394
9341
কখন কখন بِسْمِ اللهِ পড়া উচিত?
প্রিয় ইসলামী বোনেরা! আমাদেরও প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অনুসরণ করে প্রতিটি জায়িয কাজের পূর্বে بِسْمِ اللهِ শরীফ পড়া দরকার কেননা এর দ্বারা কাজে বরকত হয় এবং যেই কাজের শুরুতে بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ পড়া হয় না সেটা অসম্পূর্ণ রয়ে যায় যেমন;
রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: যেকোনো গুরুত্বপূর্ণ কাজ بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ সহকারে শুরু করা না হয় তো সেটা অসম্পূর্ণ থেকে যায়। (আদ দুররে মানসুর, ১/২৬) সুতরাং খাবার খাওয়া, পানি পান করা, কোনো জিনিস রাখা বা উঠানো, দস্তরখানা বিছানো বা উঠানো, তেল লাগানো বা আতর লাগানো, বয়ান করা, নাত শরীফ শোনানো, জুতা পরিধান, দরজা খোলা বা বন্ধ করা, মোটকথা প্রতিটি জায়িয কাজের শুরুতে (যেটাতে শরয়ী কোন নিষেধাজ্ঞা থাকবে না) بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ পড়ার অভ্যাস গড়ে এটির বরকত লুফে নেয়াটা সৌভাগ্যের ব্যাপার।
প্রিয় ইসলামী বোনেরা! আমাদেরও উচিত প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অনুসরণ করার নিমিত্তে না কেবল স্বয়ং নিজে রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নাতের উপর আমল করবো বরং নিজেদের সন্তানদেরকেও এই বিষয়ে প্রশিক্ষণ দিয়ে এই বিষয়ে খেয়ালা রাখবেন যে তাদেরকে টাটা, পাপা শেখানোর পরিবর্তে শুরুর দিকে আল্লাহ পাকের নাম নেওয়া শেখাবেন, তাদের সাথে খেলার ছলে তাদের সামনে বার বার!الله !الله বলতে থাকুন, এইভাবে করার দ্বারা اِنْ شَآءَ الله শিশুর মুখ দিয়ে প্রথম শব্দ الله বের হবে।
আরও কথা বলা শুরু করলে তখন কালিমায়ে তায়্যিবা لَا اِلٰهَ اِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُوْ لُ الله বলা শেখান। কিছুলোক তাদের বাচ্চাদেরকে এটা শেখায় যে, আল্লাহ উপরে আছেন , অতএব বাচ্চাদেরকে যখন আদর দিয়ে জিজ্ঞাসা করা হয় যে বাবা! আল্লাহ পাক কোথায়? তখন সে তৎক্ষণাৎ আসমানের দিকে আঙ্গুল উঠিয়ে দেয়, বাচ্চাদেরকে এইভাবে ইশারা করে কখনো শেখাবেন না। মনে রাখবেন! সন্তানের সঠিক প্রতিপালনের শ্রেষ্ঠ সময় হলো শৈশব। কারণ শৈশবে যেসব সৎ ও সুন্দর অভ্যাস শেখানো যায়, জীবনের অন্য কোনো পর্যায়ে আর তা শেখানো সম্ভব হয় না। সন্তানকে আসা-যাওয়ার সময় ‘টাটা-বাইবাই’
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami