Share this link via
Personality Websites!
475385
9341
اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ وَالصَّلٰوۃُ وَالسَّلَامُ عَلٰی خَاتَمِ النَّبِیّٖن ط
اَمَّا بَعْدُ فَاَعُوْذُ بِا للهِ مِنَ الشَّیْطٰنِ الرَّجِیْمِ ط بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ ط
اَلصَّلٰوۃُ وَالسَّلَامُ عَلَیْكَ یَارَسُوْلَ الله وَعَلٰی اٰلِكَ وَاَصْحٰبِكَ یَا حَبِیْبَ الله
اَلصَّلٰوۃُ وَالسَّلَامُ عَلَیْكَ یَا نَبِیَّ الله وَعَلٰی اٰلِكَ وَاَصْحٰبِكَ یَانُوْرَ الله
আল্লাহ পাকের প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন:
حَيْثُ مَا كُنْتُمْ فَصَلُّوْا عَلَيَّ فَاِنَّ صَلَاتَكُمْ تَبْلُغُنِيْ
অর্থাৎ তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। (মু’জামু কবীর, ৩/৮২, হাদীস: ২৭২৯)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী বোনেরা! সাওয়াব অর্জনের উদ্দেশ্যে প্রথমে কিছু ভাল ভাল নিয়ত করে নিই। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “نِيَّةُ الْمُؤْمِنِ خَيْرٌ مِنْ عَمَلِهٖ” মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। (মুজামুল কাবীর, সাহাল বিন সাআদ, ৬/১৮৫, হাদীস: ৫৯৪২)
অতএব নিজের অবস্থার প্রেক্ষিতে ভালো ভালো নিয়ত করে নিন! যেমন; * আল্লাহর সন্তুষ্টির জন্য বয়ান শুনবো * আদব সহকারে বসবো * এদিক সেদিক তাকানোর পরিবর্তে দৃষ্টিকে নত রেখে গভীর মনযোগ সহকারে বয়ান শুনবো * বয়ান শুনে এর উপর আমল করার চেষ্টা করবো * বয়ানের যতটুকু অংশ মনে থাকবে, তা অপরের নিকট পৌঁছে দিয়ে ইলমে দ্বীন প্রসারের সাওয়াব অর্জন করবো। اِنْ شَآءَ الله
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হযরত আব্দুল মুত্তালিবের স্বপ্ন
অনেক বড় আশিকে রাসূল হযরত ইমাম জালাল উদ্দীন সুয়ূতী শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যিনি জাগ্রত অবস্থায় ৭৫বার প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত করেছেন, তিনি লিখেন: (প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দাদাজান) হযরত আব্দুল মুত্তালিব رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন যে, (একবার) আমি হাজরে আসওয়াদের পাশে ঘুমাচ্ছিলাম তো একটা ভয়ানক স্বপ্ন দেখলাম, যার কারণে আমার ভেতর অনেক ভয়
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami