Share this link via
Personality Websites!
475586
9340
আকিদা আহলে বাইত কা! সব সে আখেরী নবী!
আকিদা গাউসে পাক কা! সব সে আখেরী নবী!
আউলিয়া নে ভী কাহা! সব সে আখেরী নবী!
শায়খ ও শাব নে কাহা সব সে আখেরী নবী!
বাচ্চা বাচ্চা বোল উঠা সব সে আখেরী নবী!
হে আকিদায়ে রযা সব সে আখেরী নবী!
নারা হে আত্তার কা সব সে আখেরী নবী!
(ওয়াসায়িলে ফিরদাউস, পৃষ্ঠা: ৫১-৫২)
লওহে মাহফুয এবং খতমে নবুয়ত আকিদা
হাদীসে পাকের বিখ্যাত কিতাব মুসলিম শরীফে রয়েছে: আল্লাহ পাকের সর্বশেষ নবী, মুহাম্মদে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আল্লাহ পাক আকাশ ও জমিন সৃষ্টির ৫০ হাজার বছর পূর্বে সৃষ্টির তাকদীর লিখেছেন। (মুসলিম, পৃষ্ঠা: ১০২৩, হাদীস: ২৬৫৩) রিওয়ায়তে রয়েছে: সেই সময় লওহে মাহফুযে যা কিছু লেখা হয়েছিল, তাতে এও ছিল: اَنَّ مُحَمَّدًا خَاتَمُ النَّبِیٖن নিশ্চয়ই মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সর্বশেষ নবী।
(মাওয়াহিবুল লাদুন্নিয়াহ, ১/২৮)
হযরত আদম عَلَیْہِ السَّلَام এবং খতমে নবুয়ত আকিদা
হাদীসে পাকে রয়েছে: যখন আল্লাহ পাক হযরত আদম عَلَیْہِ السَّلَام কে সৃষ্টি করলেন তখন তাঁকে তাঁর সন্তানদের দেখানো হলো। তিনি আপন সন্তানদের মধ্যে কাউকে কারো চেয়ে শ্রেষ্ঠ দেখলেন। এরপর তিনি একদম শেষে একটি সুউচ্চ ও জ্যোতির্ময় নূর দেখলেন। আরয করলেন: ইয়া রব! এ কে? ইরশাদ হলো: হে আদম! ইনি আপনার পুত্র আহমদ (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم)। তিনিই প্রথম, তিনিই শেষ; তিনিই সেই ব্যক্তি যিনি (কিয়ামতের দিন) সবার আগে শাফায়াত করবেন এবং তাঁর শাফায়াতই সর্বপ্রথম কবুল করা হবে। (মুখতাসার তারিখে দামেশক, ২/১১১) * সাহাবীয়ে রাসূল হযরত জাবির
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami