Share this link via
Personality Websites!
475584
9340
মাধ্যমেই সমাপ্ত হয়েছে, এখন কিয়ামত পর্যন্ত কোনো নতুন নবী জন্ম নিবে না। (উমদাতুল ক্বারী, ৩/২৪২, ৩৪৯নং হাদীসের পাদটীকা)
نہیں ہے اور نہ ہوگا بعد آقا کے نبی کوئی وہ ہیں شاہِ رسل ختمِ نبوت اِس کو کہتے ہیں
لگا کر پشت پر ُمہرِ نبوت حق تعالیٰ نے اِنہیں آخر میں بھیجا خاتمیت اِس کو کہتے ہیں
নেহীঁ হে অওর না হোগা বাদ আক্বা কে নবী কোয়ি
ওহ হে শাহে রুসুল খতমে নবুয়ত ইস কো কেহতে হে
লাগা কর পুশত পর মোহরে নবুয়ত হক তাআলা নে
ইনহেঁ আখের মে ভেজা খাতমিয়্যত ইস কো কেহতে হে
(কাবালায়ে বখশীশ, পৃষ্ঠা: ২০৭)
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই বিষয়টি সর্বদা মনে রাখবেন যে, খতমে নবুয়ত আকিদা কোনো সাধারণ গুরুত্বের আকিদা নয় বরং এটি দ্বীনের অপরিহার্য বিষয়সমূহের অন্তর্ভুক্ত। অর্থাৎ ইসলামে তাওহীদ আকিদার যে গুরুত্ব, খতমে নবুয়ত আকিদারও সেই একই গুরুত্ব। মুসলমান হওয়ার জন্য যেমন لَاۤ اِلٰهَ اِلَّا الله এর স্বীকৃতি দেওয়া জরুরী, তেমনই প্রিয় নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে সর্বশেষ নবী হিসেবে মানাও জরুরী। (ফাতাওয়ায়ে রযবিয়া, ১৫/৬৩০) কালেমা তৈয়্যবা যা পড়ে কাফের মুসলমান হয়; لَاۤ اِلٰهَ اِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُوْ لُ الله এই কালেমায় যে মুহাম্মদ শব্দটি রয়েছে, তা দ্বারা অন্য কেউ নয় বরং সেই মাহবুবে খোদা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ই উদ্দেশ্য, যাঁর মাথায় রাব্বে কায়নাত خَاتَمُ النَّبِیّیْن (অর্থাৎ সর্বশেষ নবী) এর মুকুট পরিয়েছেন। তাই যে ব্যক্তি কলেমা তৈয়্যবা তো পড়বে কিন্তু হযরত মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে সর্বশেষ নবী হিসেবে মানবে না, সে কখনও মুসলমান হতে পারে না।
بعد آپ کے ہر گز نہ آئے گا نبی نیا واللہ ! اِیماں ہے مرا، اے آخری نبی
سب انبیا کے ہو تمہیں سردار لاَجَرم تم سا نہیں ہے دوسرا، اے آخری نبی
دے دے شفاعت کی مجھے خیرات خیر سے روزِ قیامت بخشوا، اے آخری نبی
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami