Share this link via
Personality Websites!
475583
9340
মোহরটিকে রূপার পাত্রে ৭ বার গোসল করানো হলো, এরপর মাহবুব আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুই কাঁধের মাঝখানে মোহর (খতমে নবুয়ত) লাগিয়ে দিলেন। (হুজ্জাতুল্লাহি আলাল আলামীন, পৃষ্ঠা: ১৬৮)
প্রিয় ইসলামী ভাইয়েরা! প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক কাঁধের পেছনের দিকে কবুতরের ডিমের মতো উঁচু মাংসপিণ্ড ছিল, তা থেকে নূরানী জ্যোতি বিচ্ছুরিত হতো এবং মেশকের মতো সুগন্ধ সুবাসিত হতো। পূর্ববর্তী আসমানী কিতাবগুলোতে তাঁর নিদর্শনের মধ্যে একটি নিদর্শন এটিও বর্ণনা করা হয়েছিল যে, তাঁর পিঠ মুবারকে নবুয়তের মোহর থাকবে।
এই মুবারক মোহর তাঁর মুবারক কাঁধের উপর কেন ছিল...? মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলীয়্যূল মুরতাযা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: بَيْنَ كَتِفَيْهِ خَاتَمُ النُّبُوَّةِ، وَهُوَ خَاتَمُ النَّبِيِّيْنَ অর্থাৎ তাঁর দুই কাঁধের মাঝখানে নবুয়তের মোহর ছিল, কারণ তিনি সর্বশেষ নবী।
(শামায়েলে তিরমিযী, পৃষ্ঠা: ১২, হাদীস: ৭)
হযরত আল্লামা বদরুদ্দীন আইনী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: যে পাত্রে (বা সিন্দুকে) অত্যন্ত মূল্যবান সম্পদ থাকে, তাঁর উপর মোহর (সিল) লাগিয়ে দেওয়া হয়, যাতে কেউ তা খুলতে না পারে (যেমন আজকাল আমাদের নিকট পার্সেল যখন আসে, ধরুন আমরা দূর থেকে কোনো দামী জিনিস অর্ডার দিলে পার্সেল সীল করা থাকে, এটি এজন্যই থাকে যাতে কেউ সেই পার্সেল খুলতে না পারে; কেউ খোলার চেষ্টা করলে ধরা পড়বে)। অতএব আল্লাহ পাক নবুয়তের সমস্ত নূর ও সমস্ত ফয়যান প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অন্তরের ভেতর রেখে মোহর লাগিয়ে দিয়েছেন। এটি এই বিষয়ের নিদর্শন ছিল যে, নবুয়ত তাঁর
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami