Share this link via
Personality Websites!
475581
9340
কানযুল ঈমানের অনুবাদ: মুহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নন, হ্যাঁ, আল্লার রাসূল হন এবং সমস্ত নবীর মধ্যে সর্বশেষ এবং আল্লাহ সবকিছুই জানেন।
এই আয়াতে করীমার তাফসীর * স্বয়ং সর্বশেষ নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمও করেছেন * সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَانও এর তাফসীর বর্ণনা করেছেন * তাবেয়ীনগণও বর্ণনা করেছেন * মোটকথা ১৫ শতাব্দীর সমস্ত ওলামা, মুহাক্কিকীন, মুসান্নিফীন, মুফাসসিরীন, মুহাদ্দিসীন, সমস্ত উম্মতে মুসলিমা ঐকমত্যের ভিত্তিতে এই তাফসীরই করেছেন যে, মুহাম্মদে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সর্বশেষ নবী। তাঁর বিলাদতের পর কিয়ামত পর্যন্ত কোনো নতুন নবী জন্ম নেবে না। (ফাতাওয়ায়ে রযবিয়া, ১৪/৩৩৩)
شہِ انبیا ہے، خُدا کا ہے پیارا وہ نبیوں میں سُن لو! نبی آخری ہے
مُحَمَّد ہے اَحْمَد، ہے سُلطانِ بطحا وہ نبیوں میں سُن لو! نبی آخری ہے
শাহে আম্বিয়া হে, খোদা কা হে পেয়ারা
ওয়হ নবিয়োঁ মে সুন লো! নবী আখেরী হে
মুহাম্মদ হে আহমদ, হে সুলতানে বাতহা
ওয়হ নবিয়োঁ মে সুন লো! নবী আখেরী হে
ফেরেশতা নবুয়তের মোহর লাগিয়ে দিলেন
প্রিয় ইসলামী ভাইয়েরা! যখন প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দুনিয়ায় তাশরীফ আনলেন, সেই সময় উম্মে মুস্তফা হযরত সায়্যিদা আমেনা رَضِیَ اللهُ عَنْہَا অনেকগুলো আজব বিষয় প্রত্যক্ষ করেছিলেন, আল্লাহ পাকের কুদরতের বড় বড় নিদর্শন প্রত্যক্ষ করেছিলেন। সেগুলোর মধ্যে একটি ঘটনা বর্ণনা করে তিনি বলেন: আমি যা কিছু দেখছিলাম, সবেমাত্র এর উপর আশ্চর্য হচ্ছিলাম যে, হঠাৎ ৩ জন নূরানী ব্যক্তি আমার সামনে প্রকাশিত হলো। তাঁদের চেহারা থেকে এত নূর বিচ্ছুরিত হচ্ছিল,
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami