Share this link via
Personality Websites!
475597
9340
মূসা عَلَیْہِ السَّلَام এর কালেমা পড়ত, হযরত ঈসা عَلَیْہِ السَّلَام আসার পর তাদের জন্য পরীক্ষা হয়ে গেল; তারা হযরত মূসা عَلَیْہِ السَّلَام এর কালেমা ছাড়তে প্রস্তুত ছিলো না, তারা হযরত ঈসা عَلَیْہِ السَّلَام কে শহীদ করে দেওয়ার অপবিত্র চেষ্টা করেছিলো, ফলশ্রুতিতে জাহান্নামের যোগ্য হয়েছিলো। ভাবুন! যদি এই পরীক্ষায় আমাদেরও ফেলা হতো, তবে পরখ করতে হতো যে, যিনি এখন নবুওয়তের দাবী করছেন তিনি সত্য নাকি মিথ্যা; এটি অনেক বড় পরীক্ষার বিষয় ছিল। কুরবান হয়ে যাই! প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সদকায় আমাদের এই পরীক্ষা থেকে বাঁচিয়ে নেওয়া হয়েছে। তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সর্বশেষ নবী হয়ে তাশরীফ এনেছেন, এখন ব্যস বিষয়টি চূড়ান্ত, আর কোনো নতুন নবী আসবে না। কোনো পাপিষ্ঠ নবুওয়তের দাবী করলেও পরখ করার প্রয়োজনই নেই; চোখ বন্ধ করে বলে দিন এই পাপিষ্ঠ মিথ্যাবাদী। ভাবুন! এই পরীক্ষা না থাকা কত বড় নেয়ামত। اَلْحَمْدُ لِلّٰه মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সদকায় তা আমাদের নসীব হয়েছে। * একইভাবে আরও অনেক ফয়যান রয়েছে, যা প্রিয় আক্বার খতমে নবুয়ত শানের বরকতে আমরা লাভ করেছি। একটি ফয়যান এও যে আমাদের খায়রে উম্মত উপাধি নসীব হয়ে গেছে। আল্লাহ পাক ইরশাদ করেন:
كُنْتُمْ خَیْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَ تَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ
(পারা ৪, সূরা আলে ইমরান, আয়াত ১১০)
কানযুল ঈমানের অনুবাদ: তোমরা শ্রেষ্ঠতম ঐসব উম্মতের মধ্যে, যাদের আত্মপ্রকাশ ঘটেছে মানব জাতির মধ্যে, সৎকাজের নির্দেশ দিচ্ছো এবং মন্দ কাজ থেকে বারণ করছো।
নেকীর দাওয়াত দেওয়া আম্বিয়ায়ে কিরাম عَلَیْهِمُ السَّلَام এর দায়িত্ব ছিল। যখন আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সর্বশেষ নবী হয়ে তাশরীফ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami